দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এসআইআর নিয়ে একদিকে যখন ঘরে-বাইরে চাপের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তখনই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত মামলা নিয়ে কোনও রফাসূত্র বের হল না। দুই বিচারপতির ভিন্ন রায়ের জেরে পুরো মামলাটি গেল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্য়ের সাংবিধানিক বেঞ্চে। ২০২৩ সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মুখ্য নির্বাচন সহ অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটিই সিদ্ধান্ত নেবে কারা হবে নির্বাচন কমিশনার। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল সেই কমিটিতে থাকবেন প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ বদলে দেওয়া হয় বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা। নতুন করে আইনসভায় বিল এনে নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত কমিটি থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়। তার বদলে কমিটিতে আনা হয় কোনও কেন্দ্রীয় মন্ত্রীকে। যাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছিল। বিরোধী রাজনৈতিক দলের দাবি, এতে গোটা নির্বাচন প্রক্রিয়াটি পক্ষপাতদুষ্ট হয়ে যাবে। ২:১ অনুপাতে সিদ্ধান্তের ভিত্তিতে মুখ্য ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ হলে তা হবে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিকভাবে মদতপুষ্ট। তার ভিত্তিতেই সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা।

আরও পডুন: কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সেই মামলারই আজ, বুধবার শুনানিতে কোনও রফাসূত্র বের হয়নি। সুুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে ভিন্ন মত পোষণ করে। মামলার শুনানিতে বিচারপতি দীপঙ্কর দত্তের পর্যবেক্ষণ, মন্ত্রিসভার সদস্যদের অন্তর্ভুক্ত করার ফলে নিয়োগ প্রক্রিয়া স্বাধীনতা হারায়। একজন নিরপেক্ষ নির্বাচক যেটা নিশ্চিত করতে পারতেন, সেটা কোনও মন্ত্রিসভার সদস্যের পক্ষে কঠিন। বরং এটি মূলত নামমাত্র বিষয় হয়ে দাঁড়ায়। যদিও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার মত ছিল ভিন্ন। তাই দুই বিচারপতির ভিন্ন রায় আসে এই মামলায়। তাই গোটা বিষয়টি আর নিজেদের হাতে রাখেননি বিচারপতি দীপঙ্কর দত্ত ও সতীশ চন্দ্র শর্মা। গোটা মামলাটি পাঠিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। এবার পুরো সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। তিনিই সাংবিধানিক বেঞ্চে এই মামলা কোন বিচারপতিরা শুনবেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যার ফলে মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ নিয়ে আগামীদিনে বড় সমস্যার মুখে পড়তে চলেছে এটা বলাই বাহুল্য।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা