বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

Share:

নিজস্ব প্রতিনিধি: বাইক দেওয়ার নাম করে গ্রাহকদের নথি নিয়ে তাঁদের অজান্তেই ব্যাঙ্ক থেকে লোন করিয়ে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পুরুলিয়ার আদ্রার এক হোন্ডা শোরুমের মালিক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। অভিযোগ, গ্রাহকদের নামে লোন অনুমোদন হলেও তাঁদের কোনও বাইক দেওয়া হয়নি। উল্টে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে EMI কাটা শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাইক তো দূর চাবিও দেননি ওই শোরুমের মালিক।

পুলিশের দাবি, এইভাবে ১০২ জনেরও বেশি গ্রাহকের সঙ্গে প্রতারণা করা হয়েছে। প্রতারণার অঙ্ক এক কোটি ২০ লক্ষ টাকার বেশি। শোরুমে থাকা অন্য বাইকের চেসিস নম্বর ব্যবহার করে লোন অনুমোদনের অভিযোগও উঠেছে। ঘটনায় এক ব্যাঙ্ককর্মীর যোগ থাকার অভিযোগে তাঁকেও গ্রেফতার করা হয়েছে। গ্রাহকদের অভিযোগে গ্রেফতার হয়েছেন ওই হোন্ডা শোরুমের মালিকও। ধৃতদের আগামিকাল বৃহস্পতিবার আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কেউ যুক্ত কিনা সেই বিষয়ে খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।

আরও পডুন: ‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

পুরুলিয়ার পুলিশ সুপার কুমার সানী রাজ আজ, বুধবার জানান, নতুন BNS-এর আর্থিক প্রতারণা সংক্রান্ত ধারায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত গ্রেফতার এবং শোরুমটি সিল করা হয়েছে। তদন্ত চলছে। ভবিষ্যতে শোরুমের সম্পত্তি নিলাম করে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা