রিম্বিতে ভয়াবহ ধসের পর তিস্তায় বাড়ছে জল, উত্তরবঙ্গজুড়ে জারি সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত পাহাড়। পশ্চিম সিকিমের রিম্বি গ্রামে বৃহস্পতিবার রাতে বড়সড় ধস নামে। ধসে একাধিক বাড়ি এবং সরকারি আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি এখনও উদ্বেগজনক হলেও এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ধসে বিধ্বস্ত সিকিমের পরিস্থিতি গুরুতর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সিকিমের মুখ্যমন্ত্রী। 

পেলিং থেকে আরও পশ্চিমে অবস্থিত রিম্বি। রিম্বিতে বেশ কিছুদিন ধরেই ধসের প্রবণতা দেখা যাচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, এর আগেও একাধিকবার ধসের জেরে বাড়ি, রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকায় থাকা বহু পরিবারকে ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতের নতুন ধসে রিম্বি থেকে ইয়াকসোমের দিকের যোগাযোগ ব্যবস্থাতেও প্রভাব পড়েছে। মাটি-পাথরের ধ্বংসাবশেষ রাস্তার উপর নেমে আসায় যান চলাচল ব্যাহত হয়েছে। পশ্চিম সিকিমের অন্য এলাকাতেও বৃষ্টির জেরে কাদার স্রোত ও ধসের খবর মিলেছে। প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে।

আরও পড়ুন: অমর প্রেম, পরিবারের চাপেও গলেনি মন, একসঙ্গে থাকার সিদ্ধান্তে অনড় দুই তরুণী

এদিকে সিকিমের পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাতেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে। একাধিক রাস্তা ধসের কবলে পড়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের কিছু অংশেও ধসের কারণে যোগাযোগে সমস্যা তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। দুধিয়াতেও বৃষ্টির জেরে সেতু নিয়ে সমস্যা নতুন নয়। বালাসন নদীর উপর হিউম পাইপের তৈরি অস্থায়ী কজওয়ে আগেও প্রবল জলস্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর জেরে মিরিক-শিলিগুড়ি যোগাযোগ ব্যাহত হয়েছে। অন্যদিকে, টানা বৃষ্টির জেরে তিস্তাতেও জলস্তর বাড়ছে। নদী সংলগ্ন অসুরক্ষিত এলাকায় থাকা বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। গজলডোবার কাছে সম্প্রতি তিস্তার প্রবল স্রোতে একটি হাতির শাবক ভেসে গেলেও স্থানীয় মাঝি ও বন দফতরের তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। প্রায় চার কিলোমিটার ভেসে যাওয়ার পর শাবকটিকে উদ্ধার করা হয়েছিল।

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা