আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে হল ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত হল আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের সূচি। ১০ অক্টোবর বেঙ্গালুরু এফসি বনাম এসসি দিল্লির ম্যাচ দিয়ে শুরু হবে নতুন মরশুমের লড়াই। কলকাতার দুই প্রধান দল অর্থাৎ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের অভিযান অবশ্য শুরু হচ্ছে ভিন্ন সময়ে। ১২ অক্টোবর নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে মাঠে নামবে মোহনবাগান। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ১৮ অক্টোবর গোয়ায় চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু করবে আইএসএল অভিযান।    

ইস্টবেঙ্গলের ক্ষেত্রে সূচিতে রয়েছে  বিশেষ পরিবর্তন। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ থাকায় প্রথম রাউন্ডে খেলছে না লাল-হলুদ। দ্বিতীয় রাউন্ড থেকেই আইএসএলে নামবে তারা। ১৩ অক্টোবর যুবভারতী স্টেডিয়ামে ইরাকের আল সোর্তার বিরুদ্ধে এএফসি-র ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তাই প্রথম রাউন্ডে মোহনবাগানকে অ্যাওয়ে ম্যাচ খেলতে হতে পারে।  এদিকে আইএসএলের পাশাপাশি কলকাতা ফুটবলের সূচিতেও রয়েছে টানটান উত্তেজনা। ডার্বি হলে ৮ অক্টোবর হতে পারে আইএফএ শিল্ডের ফাইনাল। কারণ ৭ অক্টোবর যুবভারতীতে ম্যাচ আয়োজনের অনুমতি পাচ্ছে না আইএফএ। তবে ডার্বি না হলে অন্য কোনও মাঠে ৭ অক্টোবরই শিল্ড ফাইনাল আয়োজনের সম্ভাবনা রয়েছে। মোহনবাগানের প্রথম হোম ম্যাচ ২৬ অক্টোবর চেন্নাইন এফসির বিরুদ্ধে। যুবভারতীতে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায়। আইএসএল প্রথম ডার্বি  ২৯ নভেম্বর।  রবিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে হবে খেলা।   

আরও পড়ুন: গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

উল্লেখ্য, অক্টোবরের শুরুতে অনুশীলন নিয়েও সমস্যায় পড়েছে মোহনবাগান। ময়দান বন্ধ থাকার পাশাপাশি যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডও না পাওয়ায় কিশোরভারতী স্টেডিয়ামে অনুশীলনের পরিকল্পনা করেছে সবুজ-মেরুন। আপাতত অবশ্য নিজেদের ঘরের মাঠেই প্রস্তুতি সারছে তারা। অন্যদিকে, ইস্টবেঙ্গলের সিনিয়র দল বর্তমানে নিউটাউনে ফেডারেশনের মাঠে অনুশীলন করছে।

 

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

‘আমি সুন্দর নই, তাই মরে যেতে চাই!’ আয়নায় নিজের চেহারা দেখে তিনবার আত্মহত্যার চেষ্টা NEET পড়ুয়ার

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক