খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ চিংড়ি মাছ পছন্দ করেন না, এমন ম‍ৎস্যপ্রেমী খুঁজে পাওয়া ভার। আর এই চিংড়ি যখন বিভিন্ন রংয়ের তাজা সবজি, মুচমুচে বাদাম এবং ঝাল সসের মিশ্রণে স্যালাড হিসেবে পরিবেশন করা হয়, তখন তার স্বাদ সাধারণ যে কোনও খাবারকে ছাড়িয়ে যায়। বাড়িতে রেস্তরাঁ স্টাইলের স্বাদ নিয়ে আসতে চটপট বানিয়ে নিন এই প্রন মিক্সড স্যালাড। 

উপকরণ

১ কাপ ছোটচিংড়ি, ১ কাপ পাঁচমিশালি বাদাম, ১টা  ডিম, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ ময়দা, ১/২ চা-চামচ আদাবাটা, ১/২ চা-চামচ রসুনবাটা, ১ চা-চামচ সয়া সস, প্রয়োজনমতো তেল, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, ১ কাপ  ক্যাপসিকাম, ১ কাপগাজর স্লাইস, ১/২ কাপ শসা স্লাইস, ১ কাপ কাঁচালঙ্কা কুচি, ১ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, ১/২ চা চামচ লেবুর রস, ২ টেবিল চামচ থাই চিলি সস, ২ টেবিল চামচ টমেটো কেচআপ, ১ টেবিল চামচ সয়া সস ও ১ টেবিল চামচ চিনি।

পদ্ধতি

প্রথমে চিংড়ি মাছ ও অন্যান্য মশলা দিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে ডুবো তেলে মুচমুচে করে ভাজতে হবে এবং বাদামগুলো সোনালি করে ভেজে নিতে হবে। এরপর জলপাই তেলে গাজর, ক্যাপসিকাম ও শসা হালকা স্যতে করে গোলমরিচ দিয়ে নামাতে হবে। সবশেষে ভেজে রাখা চিংড়ি, বাদাম এবং স্যতে করা সবজির সাথে বাকি সস ও ড্রেসিংয়ের উপকরণগুলো কাঠের চামচ দিয়ে মিশিয়ে পরিবেশন করতে হবে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩