পকেটে ৫০ হাজার টাকা থাকলেই মিলবে ফ্ল্যাট, বড় ঘোষণা অর্জুনের, জানেন কারা পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চটকল শ্রমিকদের জন্য বড় আবাসন প্রকল্পের ঘোষণা করল রাজ্য সরকার। যোগ্য শ্রমিকদের মাত্র ৫০ হাজার টাকা খরচে পাকা ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। বাকি অর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের অনুদান এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার মাধ্যমে বহন করা হবে। সোমবার সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের কথা জানান রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং।

প্রাথমিকভাবে উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনার ভাটপাড়া, টিটাগড় ও কামারহাটি পুরসভাকে জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৮ হাজার চটকল শ্রমিক এই প্রকল্পে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে। তাঁদের আবেদন যাচাই করে যোগ্যদের তালিকা তৈরি করা হবে। এই সুবিধা পেতে আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার বেশি হলে আবেদন করা যাবে না। আবেদনকারী বা তাঁর পরিবারের কোনও সদস্যের নামে দেশের কোথাও পাকা বাড়ি থাকলেও মিলবে না এই সুবিধা। পাশাপাশি গত ২০ বছরে কেন্দ্র বা রাজ্যের কোনও আবাসন প্রকল্পের সুবিধা নেওয়া থাকলে নতুন প্রকল্পে আবেদন করা যাবে না।

আরও পড়ুনঃ টানা বৃষ্টির পর স্বস্তি, তবে বাড়বে অস্বস্তি! আজ কেমন থাকবে কলকাতা-সহ বাংলা?

প্রতিটি ফ্ল্যাট তৈরিতে আনুমানিক খরচ ধরা হয়েছে ৫.৫০ লক্ষ টাকা। এর মধ্যে কেন্দ্র দেবে ১.৫০ লক্ষ এবং রাজ্য দেবে ২.৭৯ লক্ষ টাকা। উপভোক্তার দিতে হবে মাত্র ৫০ হাজার টাকা। ফ্ল্যাটে থাকবে দু’টি ঘর, রান্নাঘর ও শৌচাগার। কার্পেট এরিয়া হবে প্রায় ৩২০ থেকে ৪৮৫ বর্গফুট। বিধবা, একক মহিলা, প্রবীণ, প্রতিবন্ধী, রূপান্তরকামী এবং বিভিন্ন সংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানানো হয়েছে।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল