হঠাৎ হার্ট ফেল! বুকে ব্যথা না থাকলেও হতে পারে হার্ট অ্যাটাক!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃদরোগের ক্ষেত্রে বুকে ব্যথার উপসর্গের  জন্য অপেক্ষা করা একটি মারাত্মক ভুল হতে পারে। চিকিৎসকদের মতে, যাঁদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদেরও নিয়মিত কার্ডিওভাসকুলার বা হার্ট চেকআপ করানো উচিত। হৃদরোগের অনেক সমস্যাই কোনও প্রাথমিক উপসর্গ ছাড়াই শরীরে বাসা বাঁধে।

হার্টের সমস্যার লক্ষণ:

উপসর্গহীন উচ্চ রক্তচাপ

বুকে ব্যথা ছাড়াও শ্বাসকষ্ট, অতিরিক্ত ক্লান্তি, ঝিমঝিম ভাব, মাথা ঘোরা বা বুক ধড়ফড় করার মতো সমস্যাও হার্টের রোগের লক্ষণ হতে পারে। কোনও লক্ষণ ছাড়াই রক্তচাপ বেড়ে গিয়ে ধমনীর ক্ষতি করে।

ইলেন্ট ইশকেমিয়া

বুকে কোনও ব্যথা ছাড়াই হৃদযন্ত্রে রক্ত চলাচল কমে যাওয়া। বিশেষ করে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়।

হার্ট ফেলিওর 

হার্টের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যাওয়া, যা প্রথম দিকে কেবল সামান্য ক্লান্তি বা শরীরে জল জমার মাধ্যমে প্রকাশ পেতে পারে।

হৃদরোগের অজানা অণুঘটক

ডায়াবেটিস এবং হাইপারটেনশন অত্যন্ত নিঃশব্দে হার্টের ক্ষতি করে। যখন বুকে ব্যথার মতো উপসর্গ দেখা দেয়, ততক্ষণে হৃদযন্ত্রের অনেক বড় ক্ষতি হয়ে যায়। একারণেই বুকে কোনও লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই একটি সঠিক সময়ে করানো ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রাম বা রিস্ক অ্যাসেসমেন্ট ভেতরের লুকিয়ে থাকা রোগ ধরে ফেলতে পারে। এই আগাম সতর্কতা একটি সাধারণ সমস্যাকে বড় কোনও মেডিকেল এমার্জেন্সি বা জরুরি অবস্থায় রূপ নেওয়া থেকে আটকে দেয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত রক্তচাপ পরীক্ষা, সুগার টেস্ট (HbA1c) এবং লিপিড প্রোফাইল পরীক্ষা করানো উচিত। নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটাচলা করা, খাবারে নুনের পরিমাণ কমানো, পুষ্টিকর খাবার খাওয়া এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা  প্রয়োজন।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট