রেস্তরাঁর স্বাদ এবার ঘরেই, জলখাবারে বানিয়ে নিন সুস্বাদু চিকেন মালাই কাবাব

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেস্তরাঁর স্টাইলে নরম, তুলতুলে আর জুসি চিকেন মালাই কাবাব পছন্দ করেন না এমন খাদ্যরসিক কমই আছেন। মুখে দিলেই মিলিয়ে যাওয়া এই কাবাবের স্বাদ ছোট-বড় সবারই ভীষণ প্রিয়। অনেকেই ভাবেন, রেস্টুরেন্টের মতো নিখুঁত স্বাদ ও টেক্সচার হয়তো ঘরে আনা সম্ভব নয়। কিন্তু সঠিক কিছু উপকরণ আর সহজ কিছু কৌশল জানা থাকলে, খুব সহজেই  তৈরি করে নেওয়া যায় এই রাজকীয় কাবাব।

উপকরণ

৭৫০ গ্রাম বোনলেস চিকেন, ১০০ গ্রাম প্রসেসড চিজ, ১০০ মিলি ফ্রেশ ক্রিম, ১০০ গ্রাম টক দই, ১ টেবিল চামচ লেবুর রস, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ কাঁচালঙ্কা কুচি, ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ জায়ফল গুঁড়ো, ১/২ চা চামচ ছোট এলাচ গুঁড়ো, স্বাদমতো নুন ও ১ টেবিল চামচ ঘি।

পদ্ধতি

চিকেনের টুকরোগুলো ভাল করে ধুয়ে মাংসের সাথে লেবুর রস, রসুন বাটা, নুন এবং গোলমরিচ গুঁড়ো  মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেখে দিন। একটি আলাদা বড় পাত্রে গ্রেট করা প্রসেসড চিজ, জল ঝরানো টক দই এবং ফ্রেশ ক্রিম একসাথে মিশিয়ে একটি মসৃণ বা স্মুথ পেস্ট তৈরি করুন। মিশ্রণের মধ্যে জায়ফল গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং কাঁচালঙ্কা কুচি দিয়ে দিন। এবার ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো এই ক্রিমি চিজের মিশ্রণে দিয়ে খুব ভাল করে কোট করে নিন। ওভেনের তাপমাত্রা কমিয়ে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ৩০ মিনিট গ্রিল করুন। ৩০ মিনিট পর বের করে অবশিষ্ট গ্রেভি দিয়ে আরও ১০ মিনিট গ্রিল করুন। ২০০ ডিগ্রি সেন্টিগ্রেডে শেষ ৫ মিনিট গ্রিল করুন। এতে কাবাবে দারুণ একটা স্মোকি ও বার্নিং ফ্লেভার আসবে। ওভেন বন্ধ করে দিয়ে কাবাবগুলো ওভেনের ভেতরেই আরও ১০ মিনিট সেট হতে দিন। গরম গরম মালাই চিজ কাবাবের ওপর সামান্য চাট মশলা ও লেবুর রস ছড়িয়ে দিন।

 

পুজোর আগে যাত্রী সুবিধার্থে দুই শনি ও রবিতে অতিরিক্ত মেট্রো চলবে

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

স্বপ্নের বাইক নিয়ে হাজির Suzuki, দাম শুনলে হার্টফেল হতে পারে

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

মোবাইল নয়, পড়াশোনার জন্য ট্যাব! স্কুল পড়ুয়াদের জন্য বড় ভাবনা শুভেন্দুর

সিনিয়রটিতে শীর্ষে, তবুও সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ‘উপেক্ষিত’ বিচারপতি হরিশ টন্ডন ও সৌমেন সেন

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল