পিতৃপক্ষে বাড়ির চত্বরে এই ৫ প্রাণি? ভুলেও তাড়াবেন না, হু হু করে বাড়বে সমৃদ্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি: পিতৃপক্ষ মানেই শুধু শ্রাদ্ধ-তর্পণের আচার নয়, পূর্বপুরুষদের স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর পর্ব-ও। ধর্মীয় বিশ্বাসে, এই সময়ে পিতৃপুরুষেরা নানা ভাবে তাঁদের উপস্থিতির ইঙ্গিত দেন। বিশেষত বাড়ির দোরগোড়ায় কিছু পশু-পাখির আগমনকে শুভ সঙ্কেত বলে মনে করা হয়। ২০২৬ সালের পিতৃপক্ষ ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এই সময় পাঁচটি প্রাণি বা পাখি বাড়িতে এলে ভুল করেও তাড়াবেন না। 

পিতৃপক্ষে এই ৫ প্রাণির দেখা মিললে কী মনে করা হয়?

কাক
পিতৃপক্ষে কাকের বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়ির ছাদ বা বারান্দায় কাক এসে খাবার খেলে, ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তা পিতৃপুরুষের সন্তুষ্টির ইঙ্গিত। শ্রাদ্ধের অন্ন কাককে নিবেদন করার রীতিও প্রচলিত।

কালো পিঁপড়ে
বাড়ির উঠোন বা রান্নাঘরের কাছে সারিবদ্ধ কালো পিঁপড়ে দেখা গেলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। বিশ্বাস, এতে সংসার থেকে অভাব-অনটন দূর হওয়ার ইঙ্গিত থাকে।

 কালো কুকুর
পিতৃপক্ষে বাড়ির দরজায় কালো কুকুর এসে খাবার চাইলে তাকে না তাড়িয়ে রুটি বা খাবার দেওয়ার রীতি রয়েছে। ধর্মীয় বিশ্বাসে, এর সঙ্গে পিতৃপুরুষের আশীর্বাদের যোগ রয়েছে।

আরও পড়ুনঃহারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

 গরু
গরুকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। পিতৃপক্ষে বাড়ির সামনে গরু এলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয়। গোগ্রাস দেওয়ার প্রথাও শ্রাদ্ধের অন্যতম অংশ।

চড়ুই বা অন্য পাখি
বাড়ির বারান্দা, উঠোন কিংবা তুলসীতলায় পাখি এসে দানা খেলে বা বাসা বাঁধলে সেটিও শুভ সঙ্কেত বলে মনে করা হয়। এর মাধ্যমে পিতৃপুরুষের তৃপ্তির ইঙ্গিত মেলে।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পিতৃপক্ষে বাড়িতে আসা কোনও পশু-পাখিকে অকারণে তাড়িয়ে না দিয়ে সম্ভব হলে জল ও খাবার দেওয়া উচিত। শ্রাদ্ধের অন্নে গরু, কুকুর, কাক, পিঁপড়ে ও দেবতার জন্য অংশ রাখার রীতিও রয়েছে।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের