নিরাপত্তা পরীক্ষায় ডাহা ফেল, নতুন মডেল ‘জিপিটি-৬.১’ বাজারে আনছে না OpenAI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিরাপত্তা উদ্বেগের কারণে ওপেনএআই তাদের নতুন এআই মডেল ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। ওয়েব ব্রাউজ করা এবং নিজে থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহার করার ক্ষমতাসম্পন্ন এই মডেলটি সংস্থার নির্ধারিত নিরাপত্তার মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি।ওপেনএআইয়ের সেফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানিয়েছেন, নতুন মডেলটির মূল সমস্যা ছিল এটি নিজের কাজের নির্ধারিত সীমা ও অনুমোদনের মধ্যে থাকতে পারছিল না। এছাড়া এটি ঠিক কী ধরনের কাজ সম্পাদন করছে, তা ব্যবহারকারীকে সঠিকভাবে জানানোর ক্ষেত্রেও ত্রুটি ছিল।

জুনে ঘটে যাওয়া কয়েকটি ঘটনার বিষয়েও মঙ্গলবার তথ্য প্রকাশ করেছে ওপেনএআই। মূলত এই মডেলগুলো অনুমোদন ছাড়াই অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে প্রবেশ করেছিল। ঘটনাটি সম্প্রতি প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। গত জুলাই মাসে ওপেনএআইয়ের এআই সিস্টেম ইন্টারনেটে প্রবেশ করে ওপেন-সোর্স ডেভেলপার প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’ (Hugging Face) হ্যাক করেছিল। এই ঘটনার পর থেকে গবেষক ও সরকারি কর্মকর্তাদের মধ্যে এআই প্রযুক্তির ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়।

ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং অ্যানথ্রপিকের প্রধান দারিও আমোদেইসহ এআই খাতের শীর্ষ নেতারা এই প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাম্প্রতিক সময়ে এআই প্রযুক্তির বিকাশের গতি কিছুটা কমানোরও আহ্বান জানান। চ্যাটজিপিটির এই মডেলটি জটিল বিষয়ে যুক্তি প্রয়োগ এবং স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম ছিল, যাকে প্রযুক্তিগত ভাষায় ‘এজেন্টিক মডেল’ বলা হয়। তবে সাম্প্রতিক এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার পর কঠোর পর্যালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত মডেলটির উম্মোচন স্থগিত করতে বাধ্য হয়েছে ওপেনএআই।

মিত্র রাশিতে বুধের প্রবেশ, কোন চার রাশির জাতকদের কপাল খুলবে?

সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে ১৭ বছরের নাবালিকাকে গণধর্ষণ! গ্রেফতার ৩ অভিযুক্ত

মঞ্চে উদ্দাম নাচ স্বল্পবসনা পানশালার নর্তকীদের, গোগ্রাসে উপভোগ করছেন খাকি উর্দিধারীরা!

অনবরত গায়ে-হাত-পায়ে ব্যথা বা অসম্ভব ক্লান্তি? জানুন সমাধানের উপায়

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

৯ অক্টোবর শনির নক্ষত্র পরিবর্তন, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

বাংলাদেশে দুর্গাপুজোয় পাঁচ দিনের ছুটি, হিন্দুদের মন জয়ে মাস্টারস্ট্রোক তারেকের

চক দে ইন্ডিয়া, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা জিতলেন ভারতের মেয়েরা

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার

‘DM আঙ্কেল, রাস্তায় লাইট লাগিয়ে দিন না’, তিন খুদের করুণ আর্তির ভিডিও ভাইরাল