গরম ভাতের সঙ্গে জমবে দারুণ, মুসুর ডালে মুচমুচে পটল ভাজা বানান এভাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির দুপুর মানেই গরম ভাতের সঙ্গে একটু ডাল আর মুচমুচে ভাজা ! এই খাবারেই যেন লুকিয়ে থাকে তৃপ্তির আসল স্বাদ। কিন্তু পাতে আজ যদি থাকে ভিন্ন এক ভাজা।  প্রতিদিনের চেনা পটল ভাজার স্বাদকে একটু অন্যরকম করে তুলতেই বানিয়ে ফেলুন মুসুরের ডালের ক্রিসপি পটল ভাজা। ডাল দিয়ে গরম ভাত মাখতে মাখতেই পটল ভাজার প্লেট কখন যে ফাঁকা হয়ে যাবে, টেরই পাবেন না!

উপকরণ 

পটল — ৫-৬টি

মুসুর ডাল — ১/২ কাপ

কাঁচালঙ্কা

নুন — স্বাদমতো

হলুদ গুঁড়ো — ১/২ চা চামচ

লাল লঙ্কার গুঁড়ো

আদা

জিরে গুঁড়ো — ১/২ চা চামচ

তেল

প্রণালী

প্রথমে মুসুর ডাল ভাল করে ধুয়ে কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। ডাল নরম হয়ে গেলে জল ঝরিয়ে মিক্সিতে দিয়ে ভাল করে বেটে নিন। খুব মিহি পেস্ট করবেন না, তা হলে ভাজার পর মুচমুচে ভাব কমে যেতে পারে। এ বার পটল ধুয়ে দুই দিকের মাথা কেটে নিন। চাইলে পটলের গায়ে হালকা করে চিরে দিতে পারেন, এতে মশলা ভালভাবে ঢুকে যাবে। পটলের সঙ্গে সামান্য নুন ও হলুদ মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। অন্য একটি পাত্রে বেটে রাখা মুসুর ডালের সঙ্গে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আদা ও জিরে গুঁড়ো মিশিয়ে নিন। কাঁচালঙ্কা কুচি দিয়েও স্বাদ বাড়াতে পারেন। প্রয়োজন হলে সামান্য জল দিয়ে এমন একটি মিশ্রণ তৈরি করুন, যা পটলের গায়ে সহজে লেগে থাকে। কড়াইয়ে তেল গরম করে প্রতিটি পটল মুসুর ডালের মিশ্রণে ভালভাবে মাখিয়ে নিন। এ বার মাঝারি আঁচে তেলে ছেড়ে ধীরে ধীরে ভাজুন। এক দিক সোনালি ও মুচমুচে হয়ে এলে উল্টে অন্য দিকটিও ভাল করে ভেজে নিন। দু দিক সুন্দর করে কড়কড়ে হয়ে গেলে তেল ঝরিয়ে পটলগুলি তুলে নিন। গরম গরম পরিবেশন করুন মসুর ডালে মুচমুচে পটল ভাজা। গরম ভাত আর পাতলা মুসুর ডালের সঙ্গে এই ভাজা একেবারে জমে যাবে।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে