Loading live market data...
Loading active stocks...
Connecting...

Paytm -এর উপরে নিষেধাজ্ঞা রিজার্ভ ব্যাঙ্কের, নতুন গ্রাহক নেওয়া যাবে না

মোদি সরকার নোটবন্দি করার পরেই দেশীয় বাজারে জাঁকিয়ে বসেছিল পেটিএম।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আর্থিক অনিয়মের জেরে এবার শাস্তির খাঁড়া নেমে এল ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের উপরে। শুক্রবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এক নির্দেশিকায় জানানো হয়েছে, ‘নতুন করে আর কাউকে নিজেদের গ্রাহক করতে পারবে না ডিজিটাল পেমেন্ট সংস্থা। শুধু তাই নয়, সংস্থার তথ্য-প্রযুক্তি ব্যবস্থা খতিয়ে দেখতে একটি আইটি অডিট ফার্মকেও নিয়োগ করতে হবে।’ মোদি সরকার নোটবন্দি করার পরেই দেশীয় বাজারে জাঁকিয়ে বসেছিল পেটিএম। অনলাইন লেনদেনের ক্ষেত্রে বেশ কয়েক কোটি মানুষ পেটিএমের উপরেই ভরসা করে থাকেন। ফলে তাঁদের কোনও সমস্যার সম্মুখীন হতে হবে কিনা, তা এখনও পরিস্কার নয়।

গত বছরের শেষের দিকে শেয়ারবাজারে পা রেখেছিল দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএম। ১৮,৩০০ কোটি টাকার আইপিও শেয়ার বাজারে ছেড়েছিল। কিন্তু প্রথম দিনেই কার্যত লগ্নিকারীদের বাজারে বসিয়ে দিয়েছিল বিতর্কিত ব্যবসায়ী বিজয়শেখর শর্মার সংস্থা। প্রথম দিনেই ২৭ দশমিক ২৫ শতাংশ লোকসানের মুখ দেখতে হয়েছিল বিনিওয়োগকারীদের। খুচরো লগ্নিকারীরা ঢেলেছিলেন ২০৮১ কোটি টাকা। তার মধ্যে রাতারাতি গায়েব হয়েছিল ৫৬৭ কোটি টাকা। আর মিউচুয়াল ফান্ডের মতে লগ্নিকারী সংস্থাগুলি ৭৩৭৫ কোটি টাকা পুঁজি ঢেলে ২০১০ কোটি টাকা লোকসানের মুখে পড়েছিল।

দীর্ঘদিন ধরেই ডিজিটাল পেমেন্ট সংস্থা পেটিএমের কাজকর্ম নিয়ে অভিযোগ জমা পড়ছিল রিজার্ভ ব্যাঙ্কের কাছে। এমনকী নিয়ম মেনে ব্যবস্থা না চালানোর অভিযোগে ডিজিটাল পেমেন্ট সংস্থাটিকে বড়সড় জরিমানাও করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। আর এদিন কার্যত নিষেধাজ্ঞার শাস্তি নামিয়ে আনল।

রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এদিন এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও গ্রাহক নিতে পারবে না পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। সেই সঙ্গে সংস্থার আইটি সিস্টেম খতিয়ে দেখার জন্য একটি আইটি অডিট ফার্ম নিয়োগ করে অডিট করাতে হবে। সেই অডি রিপোর্ট খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে পেমেন্টস ব্যাঙ্কটিকে নতুন করে কোনও গ্রাহক যোগ করতে দেওয়া হবে কিনা।’

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত