পথ দুর্ঘটনায় পরীক্ষার্থী, হাসপাতালে বসেই দিল মাধ্যমিক

পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনায় কবলে পড়ল এক মাধ্যমিক(Madhyamik Exam) পরীক্ষার্থী। জখম অবস্থায় হাসপাতালে বসে পরীক্ষা দিল সে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনায় কবলে পড়ল এক মাধ্যমিক(Madhyamik Exam) পরীক্ষার্থী। জখম অবস্থায় হাসপাতালে বসে পরীক্ষা দিল ওই পরীক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম ওই পরীক্ষার্থীর নাম রহিমা মণ্ডল। সে উত্তর ২৪ পরগণার বাগদা থানার কাপাসাটি এলাকায় থাকে। বাগদা কাপাসাটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে রহিমা। রহিমার পরীক্ষাকেন্দ্র পড়েছে উত্তর ২৪ পরগনার থোয়ারা হাই স্কুলে। শুক্রবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা। এদিন সকালে পরীক্ষা দেবার উদ্দেশ্যে বের হন বাড়ি থেকে। দাদার বাইকে চেপে যাচ্ছিল পরীক্ষাকেন্দ্রে। যাবার পথে হঠাৎ ছন্দপতন। বাইক থেকে আচমকা পড়ে যায় রহিমা। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে বাগদা থানার মাকরা এলাকায়। বাইক থেকে রহিমাকে পড়ে যেতে দেখে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই ওই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান হাসপাতালে। তাকে ভর্তি করা হয় বনগাঁ মহাকুমা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা  হয়। এরপর হাসপাতালেই তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। স্থানীয় প্রশাসন রহিমাকে হাসপাতালে বসে পরীক্ষা দেবার এই ব্যবস্থা করেন। বনগাঁ মহাকুমা হাসপাতালের সুপার শংকর প্রসাদ মাহাতো বলেন, পথ দুর্ঘটনায় আহত রহিমা মণ্ডল বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি হয়। তাকে প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতালে পরীক্ষা দেবার ব্যবস্থা করেছি আমরা। রহিমা দ্রুত সুস্থ হয়ে উঠুক এটাই চাইছে এখন তার স্কুলের শিক্ষক এবং সহপাঠীরা। ১৬ মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক, সেক্ষেত্রে বাকি পরীক্ষাগুলি হাসপাতালে বসে দিতে হবে নাকি পরীক্ষাকেন্দ্রে গিয়ে দিতে পারবে তা নির্ভর করছে রহিমার সুস্থ হয়ে ওঠার ওপর।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা