জ্ঞানেশের অপসারণ ইস্যুতে কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ, আটক অভিষেক-অখিলেশ, ধর্নায় রাহুল-প্রিয়ঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে উত্তাল রাজধানী দিল্লি। সংসদ ভবন থেকে নির্বাচন সদনের দিকে বিরাট মিছিল করেন বিরোধী জোট ইন্ডিয়ার সাংসদরা। যদিও পুলিশ তৈরি ছিল। কমিশনের দফতরের আগেই ব্যারিকেড করে গোটা রাস্তা আটকে রেখেছিল দিল্লি পুলিশ। যদিও বিরোধী জোটের সাংসদরা সেই ব্যারিকেড টপকে নির্বাচন কমিশনের অফিসে ঢোকার চেষ্টা করতেই আটক করে পুলিশ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধি, মমতাপন্থী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। যদিও সেই ফাঁকেই বাইরে চলে আসেন রাহুল-প্রিয়ঙ্কা। তারপরেই আকাশবাণী ভবনের ভিতরে ঢোকার চেষ্টা করেন রাহুল। তাঁকে আটকাতে হিমশিম খায় পুলিশ। শেষে আকাশবাণী ভবনের বাইরে ধর্না অবস্থানে বসে পড়েছেন রাহুল-প্রিয়ঙ্কা গান্ধি। 

আরও পডুন: দেশভাগের পর প্রথম, অসম-ঢাকার মধ্যে শুরু জাহাজ চলাচল

ইন্ডিয়া জোটের নির্বাচন কমিশন অভিযানকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই উত্তপ্ত হয়েছিল দিল্লি। বিরোধী সাংসদদের মিছিল আটকে দেয় পুলিশ। রাহুল গান্ধি, প্রিয়ঙ্কা গান্ধিরা ব্যারিকেডের উপরে উঠে বসে পড়েছিলেন। তাদের আটক করে পুলিশ। আটক করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও। ব্যারিকেড আটকে রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী জোট ইন্ডিয়া জোটের সাংসদরা। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদের রূপরেখা চূড়ান্ত করেছে বিরোধী জোট ইন্ডিয়া। গত সপ্তাহের বৈঠকের পর থেকেই তারা একটি কৌশল নির্ধারণের লক্ষ্যে ধারাবাহিক আলোচনায় মগ্ন ছিলেন। তবে এদিনের ইন্ডিয়া জোটের মিছিলে যোগ দেয়নি আম আদমি পার্টি ও ডিএমকে। কিন্তু সকলকে চমকে দিয়ে প্রথম ইন্ডিয়া জোটের মিছিলে যোগ দিয়েছেন বিজেডি সাংসদরা।

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

পুজোর আগে ব্রণ কমাতে চান? মুখ ধোয়ার সময় ভুলেও এই ৫ ভুল করবেন না!

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের

ক্রিকেট ছেড়ে এবার বলিউডের নায়ক বিরাট কোহলি, কোন ছবিতে দেখা যাবে ব্যাটসম্যানকে?

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হুগলি জেলা পরিষদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

অধিনায়কত্ব ছাড়লেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর

এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের দফতরে অভিযান ইন্ডিয়া জোটের, কড়া নিরাপত্তা

ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

মমতা তৃণমূলের সমর্থনে মালদহে জেলা পরিষদের দখল নিল বিজেপি

NEW YORK TIMES-এর প্রথম পাতায় স্থান পেলেন ‘রকস্টার’ তুকারাম মুন্ডে