ডানকুনিতে দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর এক সপ্তাহ বাকি নেই। গোটা রাজ্যজুড়েই দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তার মাঝেই অপ্রীতিকর ঘটনা ঘটে গেল হুগলির ডানকুনিতে। দুর্গা প্রতিমা ভাঙার অভিযোগ উঠল। যাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আজ, মঙ্গলবার সকালে ডানকুনি পুরসভার ১০নং ওয়ার্ডের আবাসন সর্বজনীন পুজো সমিতির দুর্গা প্রতিমা ভাঙার বিষয়টি নজরে আসে। তারপরেও খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখেন তারা।

পুজো উদ্যোক্তাদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে। গতকাল, সোমবার গভীর রাতে কেউ বা কারা দুর্গা প্রতিমার একটি হাত, লক্ষ্মী ও গণেশের একটি হাত ভাঙার চেষ্টা করা হয়েছে। আজ, মঙ্গলবার সকালে ঘটনাটি নজরে আসতেই পুলিশকে অভিযোগ জানানো হয়। ওই আবাসনের বাসিন্দা তথা বিজেপি নেতা দেবাশিষ মুখোপাধ্যায় বলেন, ‘দীর্ঘদিন ধরে হাউসিং-এ পুজো হয়ে আসছে। আগে কোনও দিন এমনটা হয়নি।দেখে মনে হচ্ছে প্রতিহিংসাবশত এই কাজটা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই হাউজিংয়ের রাস্তায় জলের সমস্যা ছিল।সরকার পরিবর্তনের পর সেটির সমাধান হয়েছে। এটা হয়তো কিছু মানুষের সহ্য হচ্ছে না। আমরা পুলিশকে বলেছি। তদন্ত শুরু হয়েছে। হাউসিং এর গেটে সিসিটিভি ক্যামেরা আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পডুন: ‘কোনও রাস্তা সংস্কার না হলে আমাকে জানান’, বাজার পরিদর্শনে গিয়ে বললেন অগ্নিমিত্রা

এই বিষয়ে প্রতিমা শিল্পী সঞ্জয় অধিকারী বলেন,গতকাল দুপুর তিনটে পর্যন্ত আমি কাজ করেছি। তারপর রং কিনতে চলে গিয়েছিলাম। আজকে সকালে শুনলাম এই ঘটনা ঘটেছে। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করা হয়েছে মনে হচ্ছে। মা দুর্গার কাছে প্রার্থনা করব এই কাজ যারা করেছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক।

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ার শাস্তি, ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর