চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মন চাইলেও চিকি‍ৎসকদের বারণে অনেক ডায়াবেটিস রোগী মুখে মিষ্টি তুলতে পারেন না। বেশি ঘি ও চিনি থাকার কারণে লাড্ডু মুখে নেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারেন না। সবসময় ভাবে, যদি কোলেস্টরল, সুগার বেড়ে যায়। তবে এবার সেই চিন্তার অবসান। বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তুলনামূলক স্বাস্থ্যকর ও পুষ্টিকর লাড্ডু। চিঁড়ে, বাদাম, চিনাবাদাম, তিল, চানা ও গুড়ের মতো উপকরণে তৈরি এই লাড্ডু তৈরিতে প্রয়োজন মাত্র ৩ টেবিল চামচ ঘি। লাগে না একফোঁটা চিনি। কীভাবে বানাবেন চিনি ছাড়া লাড্ডু? জেনে নিন রেসিপি- 

উপকরণ

২ কাপ চিঁড়ে

১ কাপ কাঁচা চিনাবাদাম

১ কাপ ভাজা চানা

১/৪ কাপ বাদাম

১/৪ কাপ কাজু

১/৪ কাপ কোরানো শুকনো নারকেল

১/৪ কাপ সাদা তিল

দেড় কাপ কোরানো গুড়

আধ কাপ জল

৩ টেবিল চামচ ঘি

১ চা চামচ এলাচ গুঁড়ো

 পদ্ধতি 

প্রথমে চিঁড়ে ভাল করে পরিষ্কার করে নিন। কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি দিয়ে মাঝারি আঁচে প্রায় ৫ মিনিট চিঁড়ে ভেজে নিন। এরপর সেটি ঠান্ডা করে রাখুন। এবার একই কড়াইয়ে চিনাবাদাম ২-৩ মিনিট ভেজে নিন। চিনাবাদাম হালকা সোনালি হয়ে গেলে তুলে নিয়ে ভাজা চানা নাড়াচাড়া করে নিন। এরপর  ১ টেবিল চামচ ঘি দিয়ে বাদাম ও কাজু হালকা করে ভেজে নিন। একই কড়াইয়ে শুকনো নারকেল এবং সাদা তিলও অল্প  ভেজে নিন। চিনাবাদাম ও চানা ঠান্ডা হলে মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিন। ভাজা চিঁড়েও আলাদা করে গুঁড়ো করুন। এবার একটি বড় পাত্রে চিঁড়ের গুঁড়ো, চিনাবাদাম-চানার গুঁড়ো, নারকেল ও তিল ভাল করে মিশিয়ে নিন। অন্যদিকে কড়াইয়ে  গুড় ও আধ কাপ জল দিয়ে মাঝারি আঁচে গুড় গলিয়ে নিন। তাতে বাকি ১ টেবিল চামচ ঘি এবং এলাচ গুঁড়ো দিন। গুড় পুরোপুরি গলে গেলে তার মধ্যে শুকনো মিশ্রণটি দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। এরপর ভাজা তিল, নারকেল, কাজু ও বাদামও মিশিয়ে দিন। তবে মিশ্রণটি বেশি সময় ধরে রান্না করবেন না, তাহলে লাড্ডু শক্ত হয়ে যেতে পারে। সবশেষে মিশ্রণটি সামান্য ঠান্ডা হতে দিন। হাত দিয়ে ধরার মতো হালকা গরম থাকতেই পছন্দমতো আকারে লাড্ডু তৈরি করে নিন। 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে