৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে ঘিরে কড়া অবস্থান কলকাতা হাইকোর্টের। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাঁর সম্পত্তির হিসাব তৈরি করে তা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অবিলম্বে প্রশান্ত বর্মনের বেতন বন্ধ করার নির্দেশও দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধান বিচারপতি রবীন্দ্র ভি যুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এতদিন ধরে মূল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। তদন্তে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও কড়া বিভাগীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে হাইকোর্ট। আদালতের বক্তব্য, একজন পলাতক অভিযুক্ত কীভাবে সরকারি কোষাগার থেকে নিয়মিত বেতন পেতে পারেন? প্রশান্ত বর্মন বাইরে ঘুরছেন, এমনকি নিজের হয়ে মামলাও লড়ছেন। তা সত্ত্বেও তাঁকে গ্রেফতার করা যাচ্ছে না কেন, সেই প্রশ্নই তোলে আদালত। প্রশাসনের কার্যকারিতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বিচারপতিরা।

আরও পড়ুন: আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ২৯ অক্টোবর। নিউটাউন থানার যাত্রাগাছির খালপাড় থেকে স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। তাঁকে অপহরণ করে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। দেহ উদ্ধারের পর থেকেই মৃতের পরিবার প্রশান্ত বর্মনকে ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে দাবি করে আসছে। সেই অভিযোগের জেরেই তাঁকে বিডিও পদ থেকে সরানো হয়। এরপর প্রশান্ত বর্মন বারাসত ও বিধাননগর আদালত থেকে আগাম জামিন পান। সেই জামিনের বিরোধিতা করে পুলিশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। পরে বিষয়টি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। কিন্তু এত সময় পেরিয়ে গেলেও মূল অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় তদন্তের গতি নিয়ে প্রশ্ন উঠতে থাকে। এদিনের শুনানিতে সেই বিষয়টিই সামনে আসে। আদালত স্পষ্ট করে দিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করলে প্রশান্ত বর্মনের সম্পত্তির তালিকা প্রস্তুত করতে হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ায় তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে এগোবে আদালত।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের