দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্ক ধীরে ধীরে নিজেদের মতো করে গড়ে ওঠে। সংসারের দায়িত্ব, সিদ্ধান্ত, সুখ-দুঃখ, সবকিছুতেই দু’জনের পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় দেখা যায়, স্বামী নিজের মায়ের সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছেন যে দাম্পত্য জীবনের নানা ক্ষেত্রেও তাঁর মায়ের প্রভাব স্পষ্ট। মাকে ভালবাসা অবশ্যই স্বাভাবিক, কিন্তু নিজের দৈনন্দিন কাজ থেকে শুরু করে ব্যক্তিগত সিদ্ধান্ত সবকিছুর জন্য যদি মায়ের উপর নির্ভরতা থাকে, তাহলে প্রশ্ন উঠতেই পারে, তিনি কি ‘মামা’স বয়’? কয়েকটি আচরণ খেয়াল করলেই বিষয়টি কিছুটা বোঝা সম্ভব। জেনে নিন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন- 

১. প্রতিটি রান্নায় মায়ের তুলনা   

 স্ত্রী যত যত্ন করেই রান্না করুন না কেন, স্বামী যদি প্রায় প্রতিবারই বলেন, ‘মা এটা আরও ভাল করেন’, তাহলে বিষয়টি নজরে পড়তেই পারে। এর পেছনে মায়ের রান্নার স্বাদের পাশাপাশি ছোটবেলার আবেগ ও স্মৃতিও কাজ করতে পারে।

২. নিজের কাজেও মায়ের উপর নির্ভরতা

বিয়ের পরও যদি স্বামীর জামাকাপড় ধোয়া, গুছিয়ে দেওয়া কিংবা দৈনন্দিন নানা কাজ মা করে দেন, তাহলে তাঁর আত্মনির্ভরতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। মায়ের যত্ন স্বাভাবিক হলেও নিজের দায়িত্ব নিজে নেওয়াও প্রাপ্তবয়স্ক জীবনের গুরুত্বপূর্ণ অংশ।

৩. মায়ের ফোন না এলে অস্বস্তি

কোথায় আছেন, খেয়েছেন কি না, কখন বাড়ি ফিরবেন প্রায় সবকিছু নিয়েই যদি মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ প্রয়োজন হয়, কিংবা মায়ের সঙ্গে কথা না হলে তিনি অস্বস্তিতে থাকেন, তাহলে সেটিও অতিরিক্ত নির্ভরতার ইঙ্গিত হতে পারে।

৪. মা এলেই বদলে যায় আচরণ

স্ত্রীর সামনে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষটি মায়ের সামনে গেলেই যদি একেবারে শিশুসুলভ আচরণ করতে শুরু করেন, মায়ের কাছ থেকে অতিরিক্ত আদর-আহ্লাদ প্রত্যাশা করেন, তাহলে সেটিও লক্ষ্য করার মতো বিষয়।

৫. দাম্পত্য বিবাদে সবসময় মায়ের পক্ষ

স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ হতেই পারে। কিন্তু প্রতিটি সমস্যায় স্ত্রীর বক্তব্য না শুনেই যদি স্বামী মায়ের অবস্থানকে সঠিক বলে ধরে নেন, তাহলে সম্পর্কের ভারসাম্য নিয়ে আলোচনা প্রয়োজন হতে পারে।

৬. হঠাৎ হঠাৎ মায়ের উপস্থিতি

দু’জনের ব্যক্তিগত সময়ের মধ্যেও যদি শাশুড়ি নিয়মিত হঠাৎ এসে উপস্থিত হন এবং স্বামীও বিষয়টিকে স্বাভাবিকভাবে নেন, তাহলে দাম্পত্য জীবনের ব্যক্তিগত পরিসর নিয়ে সমস্যা দেখা দিতে পারে। 

৭. মাকে খুশি রাখার চাপ

কিছু মানুষ ছোটবেলা থেকেই মায়ের প্রত্যাশা পূরণ করাকে নিজের দায়িত্ব মনে করেন। ফলে মা অভিমান করলে বা মনে করলে ছেলে তাঁকে যথেষ্ট সময় দিচ্ছেন না, তখন তাঁর মধ্যে অপরাধবোধ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সংসারের প্রয়োজনও কখনও পিছিয়ে যেতে পারে।

৮. স্ত্রীর চেয়ে মায়ের সঙ্গে বেশি সময় কাটানো 

ছুটির দিন বা অবসর সময়ে স্ত্রীর সঙ্গে সময় কাটানোর বদলে যদি সবসময় মায়ের কাছে যাওয়াই তাঁর প্রথম পছন্দ হয়, তাহলে বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলা দরকার। মায়ের সঙ্গে সময় কাটানো সমস্যা নয়।  সমস্যা তৈরি হয় যখন নিজেদের মধ্যে সময় নিয়ে দুরত্ব বাড়ে। 

৯. দাম্পত্যের ব্যক্তিগত কথা মাকে বলা

স্বামী-স্ত্রীর ব্যক্তিগত সমস্যা, ঝগড়া কিংবা ঘনিষ্ঠ বিষয় যদি নিয়মিত মায়ের কাছে পৌঁছে যায়, তাহলে তা সম্পর্কের গোপনীয়তা নষ্ট করতে পারে। বিশেষ করে মায়ের কাছে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা বা দাম্পত্য সমস্যায় তাঁকে বিচারকের ভূমিকায় নিয়ে আসা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। তবে মাকে ভালবাসা মানেই ‘মামা’স বয় হওয়া নয়।  

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?