পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে মিঠুন চক্রবর্তীর মুকুটে নয়া পালক! পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হল কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। পাশাপাশি তাঁকে পূর্ণমন্ত্রী বা ক্যাবিনেট মন্ত্রীরও পদমর্যাদা দেওয়া হয়েছে। আজ, বুধবার (৭ অক্টোবর) এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের (IAS Cell) তরফ থেকে। যেখানে জানানো হয়েছে, অবিলম্বে মিঠুন চক্রবর্তীর এই নিয়োগ কার্যকর করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যনছক্রতা বহাল থাকবে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে, ‘জনস্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অর্থাৎ এখন থেকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ‘মহাগুরু’।
ওই বিজ্ঞপ্তিতে রাজু সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর রয়েছে। এখন তথ্য ও সংস্কৃতি দফতরের পরামর্শদাতা হিসেবে মিঠুন চক্রবর্তী কী কাজ করবেন, তার উপরেই নজর রয়েছে সকলের। যদিও এর আগেই প্রবীণ অভিনেতা বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তলার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এবার পূর্ণ মর্যাদার ক্যাবিনেট মিনিস্টার হয়ে সেই স্বপ্নকে বাস্তবায়ন করবেন তিনি। জানা গিয়েছে, নতুন দায়িত্ব পেয়েই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা ও প্রবীণ রাজনীতিবিদ। 
গত সেপ্টেম্বরের গোড়ায় মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কলকাতা জুড়ে চার দিনের বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছিল রাজ্য সরকার। ৪ সেপ্টেম্বর নিউটাউনে উত্তম কুমারের ফিল্ম সেন্টারের ভূমিপুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনই বক্তৃতা দিতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, অভিনেতাকে রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা করা হবে। সেই ঘোষণাতেই সিলমোহর। আজ থেকেই পূর্ণমন্ত্রী মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। কিছুদিন আগে মিঠুনের হাতে একটি ছোট্ট অস্ত্রোপচার হয়েছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তখন অভিনেতার সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করে এসেছিলেন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর চিকিৎসায় যাতে কোনরকম ত্রুটি না হয় সেটাও জানিয়ে এসেছিলেন। এবার বিজেপি সরকারকে সমর্থন করার হাতেনাতে পুরস্কার পেলেন কিংবদন্তি অভিনেতা।

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে