অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ দিল্লি হাইকোর্টের, কোন মামলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে এবার সশরীরে হাজির হতে হতে পারে আদালতে। নিজের নাম, ছবি, কণ্ঠস্বর ও ব্যক্তিত্বের অপব্যবহার রুখতে আইনি লড়াই চালাচ্ছেন বিগ বি। সেই মামলাতেই দিল্লি হাইকোর্টের কড়া নির্দেশ, সমঝোতা চূড়ান্ত না হলে আগামী শুনানিতে ব্যক্তিগতভাবে হাজির থাকতে হবে অভিনেতাকে।  

বলিউডের বিগ-বি’র করা ব্যক্তিসত্তার অধিকার সংক্রান্ত মামলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। মামলায় অভিযুক্ত কয়েকটি পক্ষের সঙ্গে সমঝোতা হলেও এখনও চূড়ান্ত হয়নি সেই চুক্তি। আর সেই সমঝোতা সম্পূর্ণ না হলে এবং নিজের দাবিতে আইনি লড়াই চালিয়ে যেতে চাইলে আগামী শুনানিতে অমিতাভ বচ্চনকে সশরীরে আদালতে হাজির হতে হবে বলে জানিয়েছে আদালত। আগামী ১৬ নভেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।    

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব এই নির্দেশ দিয়েছেন। আদালতে জানানো হয়, মধ্যস্থতার মাধ্যমে কয়েকটি পক্ষের সঙ্গে পারস্পরিক সমঝোতায় পৌঁছেছেন অমিতাভ বচ্চন। তবে কিছু প্রশাসনিক ও লজিস্টিক সমস্যার কারণে সেই সমঝোতা চুক্তিতে নিয়ম মেনে সই করা সম্ভব হয়নি। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চুক্তিটি আদালতে জমা দেওয়ার জন্য অমিতাভের পক্ষকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।  

আরও পড়ুন: ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

কী নিয়ে এই মামলা জেনে নিন?

নিজের নাম, ছবি, কণ্ঠস্বর এবং পরিচিতিকে অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগ তুলে ২০২২ সালে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন। তাঁর অভিযোগ ছিল, একাধিক ব্যক্তি ও সংস্থা তাঁর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের পণ্য ও পরিষেবার প্রচার করছে। এমনকি, তাঁর পরিচিতি ব্যবহার করে বিভিন্ন অনলাইন কার্যকলাপ এবং প্রতারণার ঘটনাও সামনে এসেছিল। এই ধরনের অননুমোদিত ব্যবহার বন্ধ করতে আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছিলেন অভিনেতা। ২০২২ সালের ২৫ নভেম্বর দিল্লি হাইকোর্ট তাঁর পক্ষে অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করে। সেই নির্দেশের মাধ্যমে তাঁর ব্যক্তিত্ব ও প্রচার-সম্পর্কিত অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার