নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতাকে গ্রেফতার করল র‍্যাব

নাশকতামূলক কাজকর্মের প্রশিক্ষণ নিতে আফগানিস্তানসহ একাধিক দেশে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিল সে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই খোঁজ চলছিল তার। অবশেষে রাজধানীর সাভার থানার রাজাসন এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা মুন্সি ইকবালকে (৬২) গ্রেফতার করল র‍্যাব। ধৃত ইকবাল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজিবি) প্রধান মুফতি হান্নানের ভাই। নাশকতামূলক কাজকর্মের প্রশিক্ষণ নিতে আফগানিস্তানসহ একাধিক দেশে দীর্ঘদিন ধরে ঘাঁটি গেড়েছিল সে।

শনিবার সাংবাদিক সম্মেলনে র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, ইকবাল প্রথমে দাদা মুফতি হান্নানের  হরকাতুল জিহাদ বাংলাদেশের সঙ্গে জড়িত ছিল। দেশজুড়ে জঙ্গি সংগঠনটির কাজকর্ম প্রসারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল। ২০০৪ সালের ২১ মে প্রাক্তন ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলার ঘটনার পরেই হুজি ছেড়ে আনসার আল ইসলামের সঙ্গে জড়িত হয়। শুক্রবার রাতে রাজাসনের এক গোপন ডেরায় জঙ্গি সংগঠনের আরও কয়েকজন নেতার সঙ্গে গোপন বৈঠকে বসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই ডেরায় হানা দিয়ে ইকবালকে গ্রেফতার করা হয়।’

র‍্যাবের কমান্ডিং অফিসার জানান, ‘জেরায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে নাশকতামূলক কাজকর্ম চালানোর নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছে ইকবাল। তার কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনে বিভিন্ন উগ্রবাদী কথোপকথনের প্রমাণ পাওয়া গিয়েছে।’ উল্লেখ্য, প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপরে গ্রেনেড হামলা চালানোর জন্য হুজিবি প্রধান মুফতি হান্নানকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট