অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাট হাতে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। ঝোড়ো ইনিংস খেললেন ঈশান কিশন-তিলক ভার্মারা। ফলশ্রুতিতে রবিবার (১১ অক্টোবর) ইন্দোরে তৃতীয় টি টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে সব কয়টি উইকেটে হারিয়ে ২২৩ রান তুলল টিম ইন্ডিয়া।

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠান ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। সামার জোসেফের বলে কামিল পুরানের হাতে ধরা পড়েন সঞ্জু স্যামসন (৩)। এর পর দ্বিতীয় উইকেটে ঈশান কিশনকে সঙ্গে নিয়ে সেই ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান অভিষেক শর্মা। ব্যাট হাতে তাণ্ডব শুরু করে দেন। ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে মাত্র ১৮ বলেই একদিনের ক্রিকেটে নিজের ১৮তম অর্ধশতরান পূর্ণ করেন। তাঁর অর্ধশতরানের ইনিংস সাজানো ছিল চারটি চার ও চারটি ছয়ে। ৭.২ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত।

অভিষেকের বিধ্বংসী মূর্তি দেখে ক্রিজের অন্যপ্রান্তে থাকা ঈশানও হাত খুলে মারতে থাকেন। মারমুখী ব্যাটিংয়ের সুবাদে মাত্র ৩৯ বলেই শতরানের পার্টনারশিপ গড়েন অভিষেক ও ঈশান। নবম ওভারে বল করতে এসে ভারতকে জোড়া ধাক্কা দেয় রোস্টন চেজ। দ্বিতীয় বলে ঈশানকে (১৮ বলে ৩৭) ফিরিয়ে দিয়ে ১০৮ রানের পার্টনারশিপ ভেঙে দেন। পঞ্চম বলে শ্রেয়শ আইয়ারকে (১) সাজঘরের পথ ধরিয়ে ভারতকে চাপে ফেলে দেন। এক ওভারে জোড়া উইকেট খোয়ানোর চাপ কাটাতে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করা চালিয়ে যেতে থাকেন অভিষেক। মনে হচ্ছিল অনায়াসেই শতরান পেয়ে যাবেন। তবে তা হয়নি। দশম ওভারে সামার স্প্রিংগারের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন। আউটের আগে করে যান ৩০ বলে ৬৯ রান। ক্রিজে এসেই মারতে শুরু করেন নমন ধীর। তবে বেশিক্ষণ থিতু হতে পারেননি। ৫ বলে ১০ রান করে আউট হন।

এর পর তিলক ভার্মা ও নীতীশ কুমার রেড্ডি চালিয়ে খেলতে থাকেন। কেমো পলের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান নীতীশ (১৪ বলে ২১)। ১৭তম ওভারে অকারণে ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে সাজঘরে ফিরে যান তিলক (১৬ বলে ২৮)। অষ্টম উইকেটে জুটি বেঁধে অক্ষর পটেল ও আর্শদীপ সিংহ দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ১৯তম ওভারে ফের জোড়া ধাক্কা খায় ভারত। প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন অক্ষর (১৩ বলে ২০)। সামার স্প্রিংগারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে আউট হয়ে যান আর্শদীপ (৭ বলে ১১)। শেষ ওভারে সামার জোসেফের বলে তিনটি বাউন্ডারি হাঁকান প্রিন্স যাদব। শেষ বলে ক্লিন বোল্ড হয়ে যান ময়াঙ্ক (০)। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ, সামার জোসেফ ও সামার স্প্রিংগার ২টি করে উইকেট নিয়েছেন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?