মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় পরিচয় আলাদা হতে পারে, কিন্তু মানুষের দুঃখ কি কখনও আলাদা হয়? উত্তরটা ‘না’ দেবেন সকলে।  উৎসবের প্রস্তুতি সম্পূর্ণ, রামলীলা মঞ্চস্থ হওয়ার অপেক্ষায় গোটা গ্রাম। ঠিক সেই সময় এক মুসলিম মহিলার মৃত্যু বদলে দিল গ্রামের পরিবেশ। আনন্দের বদলে নেমে এল শোকের ছায়া। আর সেই শোকে ধর্মকে পিছনে ফেলে রামলীলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন গ্রামবাসীরা। এই ঘটনা ফের একবার সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ধর্মের ঊর্ধ্বে রয়েছে মানুষের সঙ্গে  মানুষের সম্পর্ক, ভালবাসা  আর আত্মার টান।   

উত্তরপ্রদেশের বিজনৌর জেলার ধামপুর এলাকার মোহড়া গ্রামের এই ঘটনা এখন আলোচনার কেন্দ্রে। জানা গিয়েছে,  গ্রামের বাসিন্দা গফুরন বিবির মৃত্যুর পর এক দিনের জন্য রামলীলার অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা। গ্রামের মানুষের কাছে তিনি শুধু একজন মুসলিম মহিলা ছিলেন না, বরং ছিলেন পরিবারের সদস্যের মতো আপনজন। সেই কারণেই ধর্ম ভুলে তাঁর মৃত্যুর দিনে উৎসবের আয়োজন করা একেবারেই উচিত নয় বলে মনে করেন গ্রামবাসীরা। পারস্পরিক আলোচনার মাধ্যমে তাঁরা এক দিনের জন্য রামলীলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কারও চাপ নয়, বরং প্রয়াত মহিলার  প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

গ্রামের প্রধান ঋষি কুমার জানিয়েছেন, গফুরন বিবি তাঁর কাছে মাসির মতো ছিলেন। গ্রামের অন্য বাসিন্দারাও তাঁকে পরিবারের সদস্যের মতোই দেখতেন। তাঁর কথায়, একদিকে তাঁদের মাসির মতো প্রিয় গফুরন বিবির শেষকৃত্য হচ্ছে, অন্যদিকে রামলীলা মঞ্চস্থ হবে, এমন পরিস্থিতিতে অনুষ্ঠান চালিয়ে যেতে তাঁদের মন সায় দেয়নি। তাই শোকের আবহে এক দিনের জন্য অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামবাসীদের এই সিদ্ধান্ত বুঝিয়ে দিয়েছে, সম্প্রীতি শুধু বক্তৃতা বা স্লোগানে সীমাবদ্ধ নয়। বরং অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করা এবং তাঁর আবেগকে সম্মান জানানোর মধ্যেই প্রকৃত সম্প্রীতির পরিচয় পাওয়া যায়।

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘টাকা-পয়সা নেই’, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরে বিনামূল্যে রাত কাটানোর চেষ্টা, বিতর্কে ভারতীয় ইউটিউবার

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের