পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সরকারের আমলে রাজ্যের লাভের গুড় খেয়ে নিত নেতারা। যার ফলে গত ১৫ বছরে আঙুর ফুলে কলাগাছ হয়ে গিয়েছিল। তৃণমূল নেতাদের বাড়ি থেকে ভরি ভরি সোনা, টাকা উদ্ধার হয়েছে। সেই সবটাই রাজস্বকে ফাঁকি দিয়ে করত তৃণমূলের নেতারা। এমনটাই অভিযোগ। তবে রাজ্যে পালাবদলের পর সেই রাজস্ব ফাঁকির বিষয়টি আর নেই। এখন থেকে রাজ্যের কোষাগারেই সমস্ত টাকা ঢুকছে। তার অন্যতম উদাহরণ বীরভূম। আজ, সোমবার দ্বিতীয়াতে সেই বীরভূম থেকেই একটি সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বীরভূমের পাথর খাদান থেকে কত টাকা আয় হয়েছে তার বিস্তারিত রিপোর্ট সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, ‘নতুন সরকার আসার পরই রাজস্ব ফাঁকির উপর যে আঘাত এনেছিল তার পরিণাম এখন স্পষ্ট। গতকাল নবরাত্রির প্রথম দিনে পাথরের ডিসিআর থেকে ৩ কোটি ৪৪ লক্ষ টাকার রাজস্ব সংগৃহীত হয়েছে। যা রেকর্ড। একদিনে এর আগে এত রাজস্ব কখনও রাজকোষে জমা পড়েনি। জানলে অবাক হবেন গত বছর পুরো অক্টোবর মাসে ৩.২৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এবার একদিনে তার চেয়ে বেশি হচ্ছে। এটাই পরিবর্তন। অক্টোবরের প্রথম ১১ দিনে ৩২ কোটি ১৭ লক্ষ আদায় হয়েছে। তার মধ্যে ৫ দিন ৩ কোটি টাকার বেশি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে কথা দিয়েছিলাম, শুধু পাথরের রাজস্ব থেকেই মাস ১০০ কোটি টাকা আদায় করে দেব। অক্টোবরে আমরা তা ছাড়িয়ে ‍যাব।’

আরও পডুন: খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

উচ্চশিক্ষামন্ত্রীর সেই রিপোর্ট শেয়ার করে নবরাত্রিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিনীর চরণে প্রণাম জানাই। মা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন। আজ বীরভূম জেলা প্রশাসনের একটি উল্লেখযোগ্য সাফল্য আপামর পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে ভাগ করে নিতে চাই। গতকাল, নবরাত্রির প্রথম দিনেই, পাথরের ডিসিআর থেকে সর্বমোট ৩ কোটি ৪৪ লক্ষ টাকা রাজস্ব আদায় হয়েছে, যা এক দিনে আদায়ের সর্বকালীন রেকর্ড। উল্লেখ্য, গত বছর আগের সরকারের আমলে পুরো অক্টোবর মাসে এই খাতে আদায় হয়েছিল মাত্র ৩ কোটি ২৮ লক্ষ টাকা। চলতি অক্টোবরের প্রথম ১১ দিনেই আদায় হয়েছে ৩২ কোটি ১৭ লক্ষ টাকা। পাথরের রাজস্ব থেকে মাসে ১০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা আমরা এবার ছাড়িয়ে যাব বলে আমি আশাবাদী।রাজস্ব ফাঁকি রোধ ও সরকারি কোষাগারের আয় বৃদ্ধিতে এই সাফল্যের জন্য বীরভূম জেলা প্রশাসন ও ভূমি দফতরকে আন্তরিক ধন্যবাদ। স্বচ্ছ প্রশাসন, রাজস্ব আদায়ে শৃঙ্খলা এই আমাদের অঙ্গীকার।’

এদিন নিউটাউনে একটি হোটেল উদ্বোধনে গিয়ে সেই কথা জানিয়েছেনও মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, দুর্গাপুজোর সময়ে সকলের হাতে কাজ থাকবে। হাতে টাকা থাকলে ভালো পুজো কাটে। রাজ্যে আরও বিনিয়োগ হবে, প্রচুর বাণিজ্য আসবে।’

ডায়রিয়ায় আক্রান্ত ছেলে, বৃদ্ধা মা’কে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর অভিযোগ

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

খড়গপুর পুরসভায় তালা লাগিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক