কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখা (LoC) পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেলেন লস্কর-ই-তৈয়বার এক শীর্ষ কমান্ডার সহ চার সন্ত্রাসী। নিহতরা হল- মুহাম্মদ ইশতিয়াক, মুহাম্মদ ফয়জান (লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার), মুহাম্মদ ওয়াকাস এবং মুহাম্মদ আসিম। চার জনের বাড়িই হাজিরা তহসিলের মান্ডলা ও মাদরপুরে। সোমবার (১২ অক্টোবর) শ্রীনগর পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এদিন বিকেলে কৃষ্ণ ঘাটি (কেজি) সেক্টরের নাঙ্গি তাকরি এলাকায় লস্কর-ই-তৈয়বার সন্ত্রাসীদের একটি দল এপারে অনুপ্রবেশের চেষ্টা চালায়। অনুপ্রবেশ চেষ্টা চালানোর সময়ে তারা একটি মাইনফিল্ড বা মাইন-বিছানো এলাকায় পা রাখার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর শব্দে বিস্ফোরণ ঘটে। শক্তিশালী ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই ছিন্নভিন্ন হয়ে চার সন্ত্রাসী প্রাণ হারায়।

অন্যদিকে, এদিনই মেনধর সেক্টরের বাসোনি এলাকায় সীমান্তরেখার কাছে সেনাবাহিনীর জওয়ানরা দুটি পরিত্যক্ত ল্যান্ডমাইন শনাক্ত করেছে। সকাল ৮টা ২৫ মিনিট এবং দুপুর ১২টা ১০ মিনিটে সড়ক নির্মাণের কাজের সময় বিস্ফোরকগুলো নজরে আসে। পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষজ্ঞরা নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বিস্ফোরক দুটি নিষ্ক্রিয় করেন।গত এক সপ্তাহে ওই এলাকায় সেনাবাহিনী প্রায় এক ডজন ল্যান্ডমাইন শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

উল্লেখ্য, অনুপ্রবেশের প্রচেষ্টা রুখতে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নিয়ন্ত্রণরেখা বরাবর সম্মুখবর্তী এলাকাগুলোতে প্রচুর ল্যান্ডমাইন পুঁতে রাখা হয়েছে। এর ফলে, মাইন-বিছানো ওই এলাকা অতিক্রম করার সময় অনুপ্রবেশকারী দলগুলো প্রায়ই হতাহতের শিকার হয়। তবে ভারী বৃষ্টিপাতের ফলে অনেক সময় ল্যান্ডমাইনগুলো ভেসে সরে যেতে পারে এবং এমন সব জায়গায় উঠে আসতে পারে যেখানে সেগুলো সম্ভাব্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

মা দুর্গার আশীর্বামা দে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?