বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি, বিজয়ওয়াড়া: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন বাড়ি। মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত গাড়ি সোজা ধাক্কা মারল  রাস্তার পাশে থাকা ডিভাইডারে। আর তার পরেই দাউদাউ করে জ্বলতে লাগল পুরো গাড়ি। দরজা খুলে বাইরে বেরিয়ে আসার সুযোগই পেলেন না আরোহীরা। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। তার মধ্যে এক শিশুও রয়েছে। গাড়িতে থাকা এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে  অন্ধ্রপ্রদেশের এনটিআর জেলার বিজয়ওয়াড়া পশ্চিম বাইপাসে।

বিজয়ওয়াড়া পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘এদিন গুন্টুর জেলার নাম্বুরু গ্রামে একটি পারিবারিক অনুষ্ঠান থেকে গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন বিজয়ওয়াড়ার কাছে নান্নার বাসিন্দা কোম্মারেড্ডি রামদেব (৩৯), তাঁর মা কোম্মারেড্ডি অরুণা (৬৫), বোন টিগুরু বিজয়া (৩০) সহ পাঁচ জন। যার মধ্যে এক শিশুও ছিল (যদিও তার পরিচয় শনাক্ত হয়নি)। সন্ধে ছয়টা নাগাদ এনটিআর জেলার বিজয়ওয়াড়া পশ্চিম বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের রেলিং বা ডিভাইডারে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনের শিখা দ্রুত পুরো গাড়িটিকে গ্রাস করে ফেলে। কিছুক্ষণ বাদে বিস্ফোরণ ঘটে গাড়িটিতে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়িটিকে দাউদাউ করে জ্বলতে দেখেন। গাড়ির ভিতরেই শিশু-সহ চার জন ঝলসে মারা যান। স্থানীয়রা পুলিশ ও দমকলকে খবর পাঠান। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের কর্মীরা। বেশ খানিকক্ষণের চেষ্টায় গাড়িটির আগুন নিভিয়ে ফেলা হয়। এর পরে গাড়ির ভিতরে থাকা গুরুতর অগ্নিদগ্ধ এক আরোহীকে উদ্ধার করে কাছের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও আহত আরোহীর অবস্থাও আশঙ্কাজনক।’

 

View this post on Instagram

 

A post shared by Dw News Hyderabad (@dwnewshyderabad)

প্রাথমিক তদন্তে পুলিশ আধিকারিকদের অনুমান, অতিরিক্ত গতির কারণেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরেছিলেন। ডিভাইডারে ধাক্কার পরে ইলেকট্রিক গাড়িতে থাকা ব্যাটারিতে শট সার্কিটের ঘটনা ঘটেছিল। যার ফলেই আগুন ধরে যায়।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?