সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তারেক রহমানের জমানায় বাংলাদেশে নখদাঁত বের করে তাণ্ডব চালিয়েই যাচ্ছে ধর্মান্ধ মৌলবাদীরা। এবার সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে মারল ধর্মান্ধ মৌলবাদীরা। নিহতের নাম ওয়াহিদুজ্জামান শামীম (৪০)। এক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের কাউকে গ্রেফতার না করায় পুলিশের উপরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানিয়েছেন, ‘দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের বাসিন্দা মানসিক ভারসাম্যহীন শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ফেসবুকে লাইভ করেন ফজলুল হক আমিনী নামে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতা। ওই ফেসবুক লাইভে স্থানীয় মৌলবাদীদের জড়ো হওয়ার ডাক দেন। গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় কুলিয়া এলাকায় গ্রাম্য চিকিৎসকের চেম্বারের সামনে বিক্ষুব্ধ লোকজন জড়ো হন। ওই চিকি‍ৎসকের কাছে চিকি‍ৎসার জন্য আসা শামীমকে ধরে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে জাতীয় পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে রাত ৯টার দিকে বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে হাসপাতালে গিয়ে চড়াও হয়ে দ্বিতীয় দফায় মারধর করে। মাঝরাতে পুলিশ গিয়ে আশঙ্কাজনক অবস্থায় শামীমকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা শামীমকে মৃত বলে ঘোষণা করেন।’

শামীমের মতো ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারার ঘটনায় প্রধান অভিযুক্ত তথা জামায়াতে ইসলামী নেতা ফজলুল হক আমিনী বুধবার (১৪ অক্টোবর) আস্ফালনের সঙ্গে বলেন, ‘গত ছয় মাস ধরে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করে আসছিল শামীম।  প্রতিবেশী বা অন্য কেউ তার সঙ্গে কথা বললে তিনি ইসলামবিদ্বেষী কথাবার্তা বলতেন। আজ তৌহিদী জনতা গণপিটুনি দিয়ে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে।’ শামীমের ছোট ভাই সাগর হোসেন ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘শামীম মাদ্রাসা থেকে কামিল পাস করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার ছোট্ট দুই সন্তান রয়েছে। পারিবারিক সমস্যার কারণে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন।  তার চিকিৎসা চলছিল। তিনি যদি কোনও অপরাধ করে থাকেন, তাহলে আইনের মাধ্যমে তার বিচার হতে পারত। এভাবে পিটিয়ে তাকে মেরে ফেলা হল কেন? ’

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা