জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির বোখুম শহরে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে তিন ভারতীয়র। যদিও তাদের নাম ও পরিচয় জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই দায়িত্বে অবহেলার জন্য বহুতলের মালিক তথা রোমানিয়ান নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যার অভিযোগ এনেছে পুলিশ।

জার্মানির সরকারি সম্প্রচার সংস্থা ‘ডব্লিউডিআর’-এর প্রতিবেদন অনুযায়ী,  মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেডে এলাকার একটি বহুতল আবাসিক ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের আগেই ভবনটির আবাসিকদের নিজেদের মধ্যে অশান্তি লেগেছিল। যদিও পুলিশের কাছে কেউ এ বিষয়ে কোনও নালিশ জানাননি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বহুতলটিতে পৌঁছান দমকল কর্মীরা। ততক্ষণে সিঁড়িপথ দিয়ে আগুন ওপরের দিকে ছড়িয়ে পড়েছিল। এর ফলে সিঁড়িপথ ব্যবহার করে ওপরের তলায় থাকা বাসিন্দাদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।তবে

বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। তৃতীয় তলের একটি ফ্ল্যাট থেকে তিন ভারতীয়র ঝলসানো মৃতদেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। নিহতদের মধ্যে দু’জন তরুণী এবং একজন তরুণ। তরুণী দুজনের বয়স যথাক্রমে ২৫ ও ২৭ বছর এবং তরুণের বয়স ২৬ বছর।  বোখুম পুলিশের এক মুখপাত্র ‘ডব্লিউডিআর’-কে জানিয়েছেন যে, বহুতলের মালিককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। অগ্নিকাণ্ডকে  ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনা বলে সন্দেহ করা হচ্ছে। কোনও শট সার্কিট কিংবা যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দমকল কর্মীরা।

 

নবরাত্রির রাতে এই কাজ করলেই ঘুচবে দারিদ্র্য, খুলবে চাকরির দরজা

বন্দ্যোপাধ্যায় বাড়িতে ৫০ কেজির রুপোর পালকিতে চেপে আসে নবপত্রিকা

তাণ্ডব চালিয়ে শতরান শাই হোপের, জিততে শ্রেয়সদের চাই ২৪৮ রান

সাতক্ষীরায় ধর্ম অবমানার অভিযোগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে মারল মৌলবাদীরা

দুর্গাপুজোতে ভুল করেও মুখে দেবেন না ৫ সবজি-ফল-শাক

ঠাকুর দেখার ফাঁকে জমিয়ে খাওয়াদাওয়া, কলকাতার সেরা ফিশ রোল পাবেন কোথায়?

পুজোয় অতিথিদের চমক দিতে চান? অল্প উপকরণে চটজলদি বানান কাঁচা পেঁপের বরফি

প্যান্ডেল হপিংয়ের সময় ভিড়ে বিপত্তি এড়াতে চান? ব্যাগে ৬ জিনিস না রাখলেই বিপদ

জার্মানিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু তিন ভারতীয়র, পুড়িয়ে মারার শঙ্কা

 ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, অনুমোদন দিল কেন্দ্র

আগরকরের উত্তরসূরি কে? ভারতীয় দলের প্রধান নির্বাচকের দৌড় থেকে সরে দাঁড়ালেন পার্থিব পটেল

কোচবিহার জেলা পরিষদের নতুন সভাধিপতি তৃণমূলের টিকিটে জেতা হিমানি ইশর

সুখবর, রেল কর্মচারিরা ৭৮ দিনের পুজো বোনাস পাবেন

ICC টি টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয়দের দাপট, শীর্ষের কারা