রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনার মুখে পড়লেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে গত সোমবার সুপ্রিম কোর্টের দিকে মিছিল করেন তিনি। সেই ঘটনায় এবার কংগ্রেস সাংসদকে তিরস্কার করে জবাব চাইলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত।

দেশজুড়ে এসআইআর প্রক্রিয়া বাতিল ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই পথে নামে বিরোধী জোট ইন্ডিয়া। দেশের রাজধানী দিল্লি ও বাণিজ্যনগরী মুম্বই, দুই জায়গাতেই আন্দোলন করে ককরোচ জনতা পার্টি। এই ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে চান রাহুল গান্ধিরা। কিন্তু তা ফিরিয়ে দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরেই গত সোমবার দিল্লির রাজপথে আন্দোলন শুরু করে রাহুল গান্ধি সহ ইন্ডিয়া জোটের নেতারা। দিল্লির কনস্টিটিউশন ক্লাব থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মিছিল করেন রাহুল, প্রিয়ঙ্কা, নেহা বোরারা। সেই ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত।

আরও পডুন: প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীলের আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

আজ, বৃহস্পতিবার এসআইআর বাতিলের দাবিতে সুুপ্রিম কোর্টে রাহুল গান্ধি সহ ১১ বিরোধী দলের নেতার পিটিশনের শুনানি ছিল। সেই শুনানিতে, প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘বিচার বিভাগকে কেউ ভয় দেখিয়ে কাবু করতে পারবে না। বিরোধী দলের নেতা ও আন্দোলনকারীরা কেন এমন আচরণ করলেন তার ব্যাখ্যা দিতে হবে। সঙ্গে আমরা দিল্লি পুলিশ, কেন্দ্র ও জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকেও জবাব তলব করছি। হলফনামা আকারে তাঁরা জবাব দেবেন। তবে এই মামলার পরবর্তী শুনানি কবে হবে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।’ এদিন সুপ্রিম কোর্ট গত সোমবার ইন্ডিয়া জোটের বিক্ষোভের সময়ের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে।

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার জর্জে কাস্ত্রো, ৫৯ বছরেই থামল জীবনযুদ্ধ

শাসনের নামে বাড়াবাড়ি, ছাত্রীর চুল খিমচে তুলে নিলেন শিক্ষক

সাংবাদিকদের নিয়ে ব্যঙ্গ সলিসিটার জেনারেলের, রক্ষাকবচ দিল সুপ্রিম কোর্ট

১২ বছর বয়সে হারিয়ে গিয়েছিল, ২৪ বছর পর বুকের ধনকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা

পঞ্চমীতে শান্তিপুর ১২ জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে নিহত ২

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

‘রাজ্যে অবৈধ অনুপ্রবেশ ও গোরুপাচার বন্ধ,’ মুর্শিদাবাদে দাঁড়িয়ে বললেন মুখ্যমন্ত্রী

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে