হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো মানেই শিল্পের নিত্যনতুন চমক। কখনও অভিনব থিম, কখনও নজরকাড়া মণ্ডপসজ্জা, আবার কখনও প্রতিমা নির্মাণে ব্যতিক্রমী ভাবনা। আর সেই শিল্পসৃষ্টিতেই এবার নজর কাড়ছেন উত্তর ২৪ পরগনার হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার। কোটির আমেরিকান ডায়মন্ডের ঝলমলে সাজ থেকে শুরু করে ১৬ কেজি পরিত্যক্ত লোহা দিয়ে তৈরি বিশাল দুর্গাপ্রতিমা। এমনকি ফাইবারের উপর চিত্রকলা থেকে সামুদ্রিক উপকরণ দিয়ে প্রতিমা তৈরি করেছেন শিল্পী। সম্পূর্ণ ভিন্ন শিল্পভাবনায় এই দুর্গাপ্রতিমা তৈরি করে চমকে দিয়েছেন সকলকে।

শিল্পীর তৈরি প্রতিমার মধ্যে প্রথমটি সোদপুরের একটি পুজো কমিটির জন্য। সেখানে দুর্গাপ্রতিমার পাশাপাশি লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিকের মূর্তিও সাজানো হচ্ছে আমেরিকান ডায়মন্ড দিয়ে। সব মিলিয়ে ব্যবহার করা হয়েছে প্রায় এক কোটি পাথর। গত আগস্ট মাসে শুরু হয় এই কাজ। প্রতিমার গায়ে প্রতিটি পাথর নিখুঁতভাবে বসানো, সঠিক বিন্যাস এবং আলোর প্রতিফলনে সাজের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য প্রয়োজন হয়েছে দীর্ঘ প্রস্তুতি ও সূক্ষ্ম পরিকল্পনার।

আরও পডুন: রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

অন্যদিকে, নদিয়ার পলাশীপাড়ার একটি পুজো কমিটির জন্য সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে দুর্গাপ্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ। প্রায় ১০ ফুট উচ্চতা ও ১২ ফুট প্রস্থের এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় ১৬ কেজি পরিত্যক্ত লোহা। গত জুন মাসে শুরু হয়েছিল কাজ। বাতিল লোহার বিভিন্ন টুকরোকে কাজে লাগিয়ে দেবীর বিশাল অবয়ব গড়ে তোলা হয়েছে। যে লোহা একসময় পরিত্যক্ত অবস্থায় পড়েছিল, শিল্পীর হাতের ছোঁয়ায় তা-ই হয়ে উঠেছে শিল্পের অন্যতম মাধ্যম। এছাড়াও বরানগরের একটি পুজো কমিটির জন্য ফাইবারের উপর চিত্রকলার প্রয়োগে তৈরি হচ্ছে আরও একটি অভিনব দুর্গাপ্রতিমা। সামুদ্রিক উপকরণ দিয়ে তৈরি দুর্গা প্রতিমা দেখা মিলবে বারাসাতের একটি পুজো মন্ডপে। প্রতিমার নির্মাণশৈলী সম্পূর্ণ আলাদা হলেও প্রতিটির মধ্যেই রয়েছে শিল্পীর নিজস্ব ভাবনা, সৃজনশীলতা ও কারিগরি দক্ষতার পরিচয়। কোথাও ঝলমলে ডায়মন্ডের আভিজাত্য, কোথাও পরিত্যক্ত লোহার পুনর্ব্যবহার, আবার কোথাও ফাইবারের উপর রং-তুলির অভিনব প্রয়োগ। তো কোথাও আবার প্রকৃতিকে রক্ষার বার্তা। সব মিলিয়ে হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের এই শিল্পকর্ম দুর্গাপুজোয় দর্শনার্থীদের বাড়তি আকর্ষণের কেন্দ্র হয়ে উঠতে চলেছে। ইতিমধ্যেই প্রতিমাগুলি মণ্ডপের উদ্দেশ্যে রওনা হয়েছে।

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

লন্ডনের রাস্তায় আলুথালু বেশে বেহুঁশ হয়ে পড়ে আবুধাবির রাজবধূ, ঠাঁই হল কোথায়?

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

দেশ ছাড়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টেr দ্বারস্থ ইমরান খান

মুহূর্তের মধ্যেই সব শেষ..!কাঁথিতে ২টি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত একাধিক

মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়ছে রোগীরা, হাসপাতালে বসে দেদার মদ্যপানের আসর বসিয়েছে স্বাস্থ্যকর্মীরা, ভাইরাল ভিডিও

রিকশায় চেপে সীতাকে অপহরণ, রামলীলার ভিডিয়ো দেখে হেসে লুটোপুটি নেটিজেনরা

কাটল কলকাতায় ঠাকুর দেখা নিয়ে জটিলতা, ২৪ ঘণ্টার মধ্যেই চালু হল ১৪ ঘাটের ফেরি পরিষেবা

জার্মানিতে বহুতলে অগ্নিকাণ্ডে নিহত তিন ভারতীয়-ই কেরলের বাসিন্দা

রাহুল গান্ধিকে তীব্র তিরস্কার প্রধান বিচারপতি সূর্য কান্তের, কোন মামলায়?

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত ২৯ পড়ুয়া

হীরে ও ১৬ কেজি লোহা দিয়ে অভিনব দুর্গাপ্রতিমা তৈরি করলেন হাবড়ার শিল্পী ইন্দ্রজিৎ

৫৯ বছরেই থামল জীবন, প্রয়াত প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার কাস্ত্রো

শাসন নাকি মধ্যযুগীয় বর্বরতা! তৃতীয় শ্রেণির ছাত্রীর মাথার চুল ছিঁড়ে নিলেন শিক্ষক