চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে দৈনিক সংক্রমণে রেকর্ড পতন, মৃত্যু কমে ২৭

নিজস্ব প্রতিনিধিঃ তাহলে কি সত্যি সত্যিই বেজে গেল করোনার বিদায় ঘণ্টা? যত দিন যাচ্ছে চিকিৎসক মহলকে স্বস্তি দিয়ে ক্রমশ স্পষ্ট হচ্ছে এই চিত্রই। চলতি বছরের শুরু থেকে যে হারে নতুন করে ব্যাটিং শুরু করেছিল করোনা, তাতে নতুন করে উদ্বেগ জেগেছিল বিশেষজ্ঞ মহলে। কিন্তু সেই বিপদ কাটিয়ে মাত্র দু মাসের মধ্যেই আবারও সুস্থতার পথে হাঁটছে দেশ। বিগত কয়েকদিনের করোনা রিপোর্ট অন্তত এটাই বলছে। গত সপ্তাহ থেকেই করোনার দৈনিক সংক্রমণে রেকর্ড পতন দেখেছে দেশ। সেই ধারা বজায় থাকল সোমবারও। এদিনে সকালে প্রকাশিত কেন্দ্রের করোনা বুলেটিন জানান দিচ্ছে, গত এক বছরে দেশে করোনা আক্রান্ত হয়েছেন মাত্র আড়াই হাজার। একদিনে আরও পাঁচশো কমে দেশের দৈনিক সংক্রমণ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ২৫০৩ এ। 

অন্যদিকে দৈনিক মৃত্যুর ক্ষেত্রেও এসেছে বড়সড় পরিবর্তন। বিগত কয়েকদিন ধরেই দেশের দৈনিক মৃত্যুর সংখ্যা একশোর মধ্যে ঘোরাফেরা করছে। সেই সংখ্যাই এদিন রেকর্ড হারে কমে হয়েছে মাত্র ২৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানাচ্ছে রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হিয়ে মৃত্যু হয়েছে মাত্র ২৭ জনের। এর মধ্যে কেরলে মৃত্যু হয়েছে ১৫ জনের। অন্যদিকে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর মতো দেশের একাধিক রাজ্য যেখানে এক সময়ে করোনার বাড়বাড়ন্ত ছিল চোখে পড়ার মতো, সেই সমস্ত রাজ্য এদিন মৃত্যুহীন। অন্যদিকে এদিন ওড়িশায় করোনায় মৃত্যু হয়েছে ৩ জনের। মণিপুর এবং মেঘালয়তে মৃত্যু হয়েছে ২ জনের। বাকি উত্তরপ্রদেশ, বাংলা, রাজস্থানের মতো একাধিক রাজ্যে একজন করে করোনার বলি হয়েছেন। 

অন্যদিকে এদিনের করোনা বুলেটিন অনুযায়ী দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪৩৭৭ জন। এই মুহূর্তে দেশের অ্যাকটিভ কেস দাঁড়িয়ে রয়েছে ৩৬ হাজার ১৬৮ তে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশে এই অ্যাকটিভ কেস বেড়েছে ১৯০১ জন। 

Published by:

Share Link:

More Releted News:

কর্মই ধর্ম! মশারি পরে ডিউটি করছেন নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, কম্পন অনুভূত কাশ্মীরেও

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ