পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, চন্ডীগড়: সপ্তমীতেই ভয়াবহ দুর্ঘটনায় রক্তে ভিজল পঞ্জাবের মাটি। রবিবার (১৮ অক্টোবর)  পঞ্জাবের সাংগ্রুর জেলার লেহরাগাগা এলাকায় ছোটিয়ান গ্রামের জাখাল রোডে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত শ্রমিকদের পিষে দিয়েছে বেপরোয়া গতির গাড়ি। ওই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আট শ্রমিক। তাদের মধ্যে ছয়জন মহিলা ও দুইজন পুরুষ। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পরে অ্যাম্বুলান্স পৌঁছাতে দেরি হওয়ায় জখম শ্রমিকদের বাঁচানো সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে চম্পট দিয়েছেন ঘাতক চালক।

স্থানীয়রা জানিয়েছেন, ‘এদিন সাংগ্রুর জেলার লেহরাগাগা এলাকায় ছোটিয়ান গ্রামের জাখাল রোডে একশো দিনের কাজের প্রকল্পে রাস্তা নির্মাণের কাজ করছিলেন ২৩ শ্রমিক। ঠিক তখনই একটি শেভ্রোলে অপট্রা ম্যাগনাম গাড়ি বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের একে-একে পিষে দেয়। গাড়িটি চালাচ্ছিলেন পাশের রাইধরানা গ্রামের বাসিন্দা পারগত সিংহ কালা। পাঁচজন ঘটনাস্থলেই প্রাণ হারান। বাকি তিন জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতদের সাতজনই আলিশের গ্রামের বাসিন্দা। তারা হলেন কর্মজিৎ কৌর, নিকি, সর্বজিৎ কৌর, রণজিৎ কৌর, কর্মজিৎ ও রানি কৌর, জীবন সিংহ ও দেশ রাজ।’

ভয়াবহ ঘটনার প্রত্ক্ষদর্শী হরবিন্দর সিংহ জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর পাঠানো হয়।  , কর্তব্যরত পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্স ডেকে পাঠান। কিন্তু প্রায় এক ঘন্টা বাদে অ্যাম্বুলেন্স এসে পৌঁছায়।’ আর এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন, ‘পুলিশ আসার প্রায় ১৫ মিনিট পর অভিযুক্ত চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।’ ঘটনার পরেই বিপুল সংখ্যক শ্রমিক ও গ্রামবাসী জড়ো হয়ে অবিলম্বে ঘাতক গাড়ির চালককে গ্রেফতার ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া