অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অষ্টমীর দুপুরে পাতে গরমাগরম লুচি না থাকলে কি আর জমে ভোগের খাওয়া! সঙ্গে ছোলার ডাল, আলুর দম কিংবা কষা মাংস। এই কয়েকটি পদেই মন ভরে যায় আপামর বাঙালির। পুজোর এই বিশেষ দিনে অনেকেই ভাতের বদলে লুচি খেতেই বেশি পছন্দ করেন। তবে লুচি খেতে যতটা ভাল লাগে বানানো কিন্তু ততটা সহজ নয়। ঠিকমতো না ফুললে লুচির স্বাদই যেন মাটি। আর লুচি ভাজার জন্য কড়াইভর্তি তেল গরম করার ঝক্কিও কম নয়। তার উপর অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে গ্যাস, অম্বলের সমস্যাও দেখা দিতে পারে। তবে জানেন কি, মাত্র এক চামচ তেল ব্যবহার করেই প্রেশার কুকারে বানিয়ে ফেলতে পারেন ফুলকো লুচি? রইল সহজ কৌশল। 

লুচির মণ্ড মাখবেন কী ভাবে?

ফুলকো লুচি বানানোর প্রথম শর্ত হল মণ্ড ঠিকমতো তৈরি করা। ময়দা বা আটা নেওয়ার পর তাতে স্বাদমতো নুন, সামান্য চিনি এবং তেল মিশিয়ে নিন। চাইলে এক চিমটে বেকিং সোডাও দিতে পারেন। এতে লুচি ফুলতে সাহায্য করতে পারে। মণ্ড মাখার সময় সামান্য টক দই মিশিয়ে নিলে স্বাদও বাড়বে। অনেকে আবার ময়দা মাখার সময় গরম তেল দিয়ে থাকেন। এই পদ্ধতিতেও লুচি ভাল হয়। তবে মন্দ তৈরি করেই লুচি বেলতে শুরু করবেন না। মাখা ময়দা বা আটার মণ্ডটি একটি পরিষ্কার সাদা মসলিন কাপড় দিয়ে ঢেকে অন্তত ৩০ মিনিট রেখে দিন। তারপর ছোট ছোট লেচি কেটে গোল করে বেলে নিন। এতেই লুচি তৈরির প্রস্তুতি সম্পূর্ণ।

আরও পড়ুন: অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

প্রেশার কুকারেই বানান ফুলকো লুচি

প্রথমে প্রেশার কুকারের ভিতরের অংশে ভাল করে এক চামচ তেল ব্রাশ করে নিন। এ বার বেলে রাখা লুচিগুলি কুকারের ভিতরের দেওয়ালে হালকা হাতে সেঁটে দিন। খেয়াল রাখবেন, লুচিগুলি যেন একটির উপর অন্যটি না লেগে যায়। উপর থেকেও সামান্য তেল ব্রাশ করে দিন। এর পর কুকারের ঢাকনা বন্ধ করে দিন। তবে অবশ্যই ঢাকনা থেকে হুইস্‌ল খুলে রাখতে হবে। কুকারটি গ্যাসে বসিয়ে একেবারে কম আঁচে রাখুন। মিনিট তিনেক পর ঢাকনা খুলে দেখুন, লুচিগুলি সুন্দরভাবে ফুলে উঠেছে কি না। তৈরি হয়ে যাবে গরমাগরম ফুলকো লুচি। 

তবে একসঙ্গে অনেকগুলি লুচি কুকারে দেওয়ার চেষ্টা করবেন না। চার-পাঁচটির বেশি লুচি একবারে না দেওয়াই ভাল। এতে লুচিগুলি ঠিকমত ফুলতে অসুবিধা হতে পারে। পাশাপাশি কুকারের ভিতরে তেল সমানভাবে মাখানো হয়েছে কি না, সেটাও দেখে নিন।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া