অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: পুজোর মধ্যেই মেইতেই-কুকিদের সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে উঠল মণিপুরের রাজধানী ইম্ফল। বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছে রাজধানী। গতকাল রবিবার রাত ও আজ সোমবার  সকালে দুটি আলাদা সংঘর্ষের ঘটনায় চার জন প্রাণ হারিয়েছেন। ওই নৃশংস হত্যাকাণ্ডের জেরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে দুটি মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান। পরে অবশ্য পুলিশের বিশাল বাহিনী ওই মৃতদেহ সরিয়ে দেয়।

সোমবার (১৯ অক্টোবর) বিকেলে মণিপুর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘গতকাল রবিবার রাতে  মেইতেই ও পাঙ্গাল মুসলিম অধ্যুষিত একটি এলাকায় একটি সঙ্গীতানুষ্ঠান চলাকালে হিংসার ঘটনা ঘটে। পাথরবৃষ্টির পাশাপাশি দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। ভিড়ের মধ্যে থাকা বেশ কয়েকজন আহত হন। পরে ২৪ বছর বয়সী এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় মারা যান। সোমবার সকালে ইম্ফল পূর্ব জেলার খামেনলোক এলাকায় পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যাওয়া অন্তত তিনজন গ্রামবাসী সন্দেহভাজন উপজাতীয় জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন। হামলায় আরও তিনজন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দুজনের মৃতদেহ নিয়ে মিছিল করে ইম্ফলে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে হাজির হন। তার পর বাসভবনের সামনেই মৃতদেহগুলো রেখে দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করতে হয়।

মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং রাজ মেডিটিসি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।স্থানীয় বিধায়ক থোকচোম লোকেশ্বর সিং-এর ভাষ্য অনুযায়ী, হতাহতরা ইম্ফল পূর্ব এবং কুকি-অধ্যুষিত কাংপোকপি জেলার সীমান্তবর্তী এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন, ঠিক তখনই তাঁদের ওপর হামলা চালানো হয়।

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

ফের বিপত্তি, শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত কমপক্ষে ১৮

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

সর্ষে-ভাপা তো অনেক হল, এবার পাতে পড়ুক কাশ্মীরি ইলিশ! রইল রেসিপি

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

মহাষ্টমীর দিনেই ফের রক্তাক্ত শেয়ারবাজার, ৫ লক্ষ কোটি টাকা হারিয়ে মাথায় হাত লগ্নিকারীদের

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম