এবার দোলে বাড়িতেই বানান রঙ এই পদ্ধতি অবলম্বনে

এবার দোলে রঙ খেলতে বাইরে থেকে রঙ কেনা কেনো? এক্ষেত্রেও ভরসা রাখুন নিজের উপর। বাড়িতেই প্রাকৃতিক উপায়ে বানিয়ে ফেলুন রঙ এই পদ্ধতিতে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার দাপটে আমাদের জীবনের সবটুকু রঙ হারিয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে আবারও আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরেছি। এই কঠিন সময়ে বাইরের জিনিসের বদলে আমরা বাড়িতে বিভিন্ন জিনিস নিজেদের হাতে তৈরি করে নিতেই বেশি স্বাচ্ছ্যন্দ বোধ করেছি। আমরা আমাদের প্রয়োজনীয় সামগ্রী নিজের হাতে বানিয়ে নিতে শিখেছি। তাই এবার দোলে রঙ খেলতে বাইরে থেকে রঙ কেনা কেনো? এক্ষেত্রেও ভরসা রাখুন নিজের উপর। বাড়িতেই প্রাকৃতিক উপায়ে বানিয়ে ফেলুন রঙ এই পদ্ধতিতে।

লাল রঙ ছাড়া যেন দোল বেমানান। প্রিয়জনের গাল একটু লাল রঙয়ে রাঙিয়ে দিতে না পারলে কিসের দোল? বাড়িতে এই লাল রঙ বানাতে কী পদ্ধতি অবলম্বন করবেন জানেন কী? অনেকটা লাল জবা ফুলের পাপড়ি শুকিয়ে গুঁড়ো করে নিয়ে তাতে পরিমাণ মত ময়দা মিশিয়ে নিলে তৈরি লাল রঙ। চাইলে বেদানার খোসা ভালোভাবে ফুটিয়েও বানিয়ে ফেলতে পারেন এই দোলের লাল রঙ।

নীল রঙয়ের জন্য ট্রাই করুন অবশ্যই অপরাজিতা ফুল। সারারাত গরম জলে ভিজিয়ে রেখে সকালে ভালোভাবে ছেঁকে তুলে নিন। তৈরি হয়ে যাবে নীল রঙ। যদিও হ্যাঁ, রঙ খেলার জন্য অনেক পরমাণে যেহেতু রঙ প্রয়োজন তাই অনেকটা অপরাজিতা ফুলের ব্যাবস্থা করুন। 

হলুদ রঙ  তৈরি করার জন্য ব্যবহার করতে পারেন গুঁড়ো হলুদ, ময়দা বা আটা। অথবা শুকনো হলুদ গাদা ফুলের পাপড়ি ভালোভাবে শুকিয়ে নিয়ে গুঁড়ো করে ময়দা, আটা কিংবা বেসনের সঙ্গে মিশিয়ে বানিয়ে নিতে পারেন হলুদ রঙ। 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫