বড়ি দিয়ে সিম কুমড়োর চচ্চড়ি, গরম ভাতের সঙ্গে জমে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির হেঁশেলে সাধারণ কিছু আনাজ দিয়েই তৈরি হতে পারে অসাধারণ স্বাদের পদ। সিম, মিষ্টি কুমড়ো আর বড়ি-এই তিন উপকরণের মেলবন্ধনে তৈরি নিরামিষ চচ্চড়ি স্বাদে যেমন অনন্য, তেমনই রান্না করাও বেশ সহজ। অল্প মশলা, সর্ষের তেলের সুবাস আর কুমড়োর হালকা মিষ্টি স্বাদে জমে ওঠে এই পদ। দুপুরে গরম ভাত কিংবা রুটির সঙ্গে শিম-বড়ি-কুমড়োর এই চচ্চড়ি পাতে থাকলে সাধারণ খাবারও হয়ে উঠবে বেশ মুখরোচক। রইল সহজ রেসিপি-

 উপকরণ

কচি সিম — ২ কাপ
মিষ্টি কুমড়ো — ৩০০ গ্রাম
ডালের বড়ি — আধ কাপ
সর্ষের তেল — ২ টেবিল চামচ
পাঁচফোড়ন — ১ চা চামচ
হিং — ¼ চা চামচ
হলুদ গুঁড়ো — ⅓ চা চামচ
লঙ্কার গুঁড়ো — ⅓ চা চামচ
চিনি — ৩ চা চামচ
নুন — স্বাদমতো
শুকনো লঙ্কা — ১-২টি
জল — সামান্য

আরও পড়ুনঃ বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

 প্রণালী

 প্রথমে সিমের দু’দিকের আঁশ ছাড়িয়ে মাঝারি টুকরো করে কাটুন। কুমড়োর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। কড়াইয়ে সামান্য তেল গরম করে বড়িগুলি লালচে ও মুচমুচে করে ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে সর্ষের তেল গরম করে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা দিন। ফোড়নের গন্ধ বেরোলে হিং, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো মেশান। প্রথমে সিম দিয়ে নুন মিশিয়ে মিনিটখানেক নাড়ুন। তার পর কুমড়ো ও চিনি দিয়ে ভাল করে মিশিয়ে মাঝারি আঁচে দু’মিনিট রান্না করুন। সামান্য জল ছিটিয়ে ঢেকে পাঁচ মিনিট রাখুন। কুমড়ো ও সিম নরম হয়ে এলে ভাজা বড়ি দিয়ে মিশিয়ে নিন। প্রয়োজনে নুন ঠিক করে আরও কিছুক্ষণ রান্না করুন। জল শুকিয়ে মাখো-মাখো হয়ে এলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সিম-বড়ি-কুমড়োর নিরামিষ চচ্চড়ি।

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের