বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোলাও খেতে ভালবাসেন? তা হলে স্বাদে নতুনত্ব আনতে এক বার বানিয়ে দেখতে পারেন মালাই টিক্কা পোলাও। মুরগির মাংসের নরম টুকরো, দই, ক্রিম আর সুগন্ধি মশলার মিশেলে তৈরি এই পদে মিলবে মালাই টিক্কার স্বাদ এবং পোলাওয়ের সুবাস। বাড়িতে অতিথি এলে কিংবা ছুটির দিনে দুপুর বা রাতের খাবারে এই পদ সহজেই জমিয়ে দিতে পারে আয়োজন। রইল উপকরণ ও প্রণালী।

উপকরণ

হাড়ছাড়া মুরগির মাংস — ৫০০ গ্রাম

বাসমতি চাল — ৭৫০ গ্রাম

টক দই — ২৫০ গ্রাম

ফ্রেশ ক্রিম — ১/৪ কাপ

আদা-রসুন বাটা — ২ চা-চামচ

কাঁচালঙ্কা বাটা — ২ চা-চামচ

গোলমরিচ গুঁড়ো — ২ চা-চামচ

জিরে গুঁড়ো — ১ চা-চামচ

ধনে গুঁড়ো — ১ চা-চামচ

গরমমশলা — ২ চা-চামচ

পেঁয়াজ কুচি — ২টি

টম্যাটো কুচি — ১টি

গোটা গোলমরিচ — ১০-১৫টি

ছোট এলাচ — ৪টি

লবঙ্গ — ৫টি

বড় এলাচ — ১টি

তেজপাতা — ২টি

তারা মৌরি — ১টি

কাঁচালঙ্কা — ৪-৫টি

পুদিনাপাতা ও ধনেপাতা — ২ টেবিল-চামচ করে

নুন ও তেল — স্বাদমতো

আরও পড়ুনঃ শুধু নাড়ু কেন! লক্ষ্মীপুজোর ভোগে বানিয়ে ফেলুন নারকেলের ৩ মিষ্টি

প্রণালী

 একটি পাত্রে মুরগির মাংসের সঙ্গে আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, গোলমরিচ, জিরে ও ধনে গুঁড়ো মেশান। দই ও ক্রিম দিয়ে ভাল করে মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে মাংসের টুকরোগুলি হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন। পুরোপুরি সেদ্ধ করার প্রয়োজন নেই।অন্য একটি বড় কড়াইয়ে তেল দিয়ে গোটা মশলাগুলি ফোড়ন দিন। পেঁয়াজ সোনালি হলে টম্যাটো ও মাংস মাখানোর বাকি মিশ্রণ দিয়ে কষান। ভাজা মাংস, কাঁচালঙ্কা, গরমমশলা ও পুদিনাপাতা দিয়ে মেশান। প্রয়োজনমতো জল দিয়ে ফুটিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা চাল যোগ করুন। চাল প্রায় ৭০ শতাংশ সেদ্ধ হলে আঁচ কমিয়ে ঢেকে ১৫ মিনিট রান্না করুন। চাইলে সাবধানে আলাদা পাত্রে রাখা জ্বলন্ত কয়লায় সামান্য ঘি দিয়ে ঢেকে ধোঁয়ার সুবাস আনতে পারেন। শেষে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে

প্রতিপক্ষকে ‘দেখে নেওয়ার হুমকি’ দিয়ে ফের বিতর্কে জড়ালেন নেইমার

মুম্বইয়ে চরম বায়ুদূষণে ধুঁকছে জনজীবন, সরকারের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ রিচা চাড্ডার

বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক