নিউজিল্যান্ডের মাঠে তাণ্ডবলীলা অভিষেক-বৈভবের, পাওয়ার প্লে-তে বিশ্বরেকর্ড ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের দুই ওপেনিং জুটির সামনে কার্যত মুখ থুবড়ে পড়ল নিউজিল্যান্ডের বোলিং। অভিষেকের দুরন্ত অর্ধশতরান ও বৈভবের মারকাটারি ব্যাটিং ভারতের ঝুলিতে নতুন বিশ্বরেকর্ড এনে দিল। পাওয়ার প্লে-তে প্রথম কোনও দল হিসেবে ১১৮ রান করার রেকর্ড করার নজির গড়ল ভারত। সৌজন্যে অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর বিধ্বংসী ব্য়াটিং। ৬ ওভারে ১১৮ রানে করে অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দিয়েছে টিম ইন্ডিয়া। এর আগে ২০২৪ সালে ইডেনবার্গে স্কটল্যান্ডের বিরুদ্ধে পাওয়ার-প্লে-তে ১১৩ রান তুলেছিল অজিরা। আজ, মঙ্গলবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১৯ রান তাড়া করতে নেমে সেই রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন গড়ে ফেলেছেন অভিষেক-বৈভব।

আরও পডুন: ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, ৩৫ বলে শতরান করে ছুঁলেন রোহিত শর্মাকে

এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯৯ রান তাড়া করতে নেমে কার্যত পঞ্চম গিয়ারে ব্য়াটিং শুরু করেছিল অভিষেক-বৈভব। কাইল জ্যামিসন, জ্যাকব ড্য়াফি, ব্রেসওয়েল কোনও বোলার থামাতেই পারেনি ভারতেরু দুই ওপেনারকে। অভিষেক ১৫ বলে অর্ধশতরান হাঁকিয়েছেন। তারপরেই ভারত মাত্র ২.২ ওভারেই দলগতভাবে পঞ্চাশ রান পূর্ণ করে। যা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলগতভাবে পঞ্চাশ রান সংগ্রহ করার ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছে। তারপরেই পাওয়ার প্লে-তে অর্থাৎ মাত্র ৬ ওভারে ১১৮ রান করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন অভিষেক-বৈভব। এদিন নিউজিল্যান্ডের ওয়েলিংটনে তৃতীয় টি-২০ খেলতে নেমেছে ভারত। এই ম্যাচ জিতলেই সিরিজ পুরো পকেটে চলে আসবে টিম ইন্ডিয়ার। সেই কাজ দ্রুত শেষ করতেই বোধহয় নেমেছিলেন অভিষেক ও বৈভব। ব্যক্তিগতভাবে অভিষেক শর্মা এদিন ৩৮ বলে ১১৩ রান করে ক্যাচ আউট হন। অপরদিকে বৈভব সূর্যবংশী ১৯ বলে ৪৫ রান করেন। অভিষেক এদিন ছয় ও চার মেরে নিজের ইনিংস সাজিয়েছেন।

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড