আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার সাফল্য পেয়েছেন। সমস্ত প্রতিকূলতাকে হারিয়ে নিজের জায়গা তৈরি করেছিলেন প্যারা অ্যাথলেটিক্সে। সেই নীরজ যাদবের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়ামহল। প্রয়াত তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ যাদব। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে দিল্লির একটি ফ্ল্যাটে বিষ খেয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 

উত্তরপ্রদেশের বাসিন্দা নীরজ। মৃত্যুকালে নীরজের বয়স হয়েছিল ৪২ বছর।তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের প্যারা অ্যাথলেটিক্সের প্রধান কোচ এস সত্যনারায়ণ। যদিও ঠিক কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত চলছিল বলে জানা গিয়েছে। খবর পেয়ে হাসপাতালে উপস্থিত ছিলেন প্যারালিম্পিক চ্যাম্পিয়ন সুমিত অন্তিল এবং আর এক প্যারা অ্যাথলিট বিপিন কাসানাও।

আরও পড়ুন: নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

মাত্র সাত বছর বয়সে পোলিও-পরবর্তী পক্ষাঘাতে আক্রান্ত হন তিনি। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও খেলাধুলোর প্রতি আগ্রহ হারাননি। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত হুইলচেয়ারে টেনিস খেলেছেন। পরবর্তীকালে প্যারা অ্যাথলেটিক্সে যোগ দেন। ২০১৫ সালে দিল্লির রাজ্যস্তরের অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় শটপাট, জ্যাভলিন থ্রো এবং ডিসকাস থ্রো তিনটি বিভাগেই সোনা জিতে নজর কেড়েছিলেন। তিনি প্যারা অ্যাথলেটিক্সের F55 বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতেন। ২০১৮ সালে জাকার্তায় এশিয়ান প্যারা গেমসে পুরুষদের F55 জ্যাভলিন থ্রো বিভাগে সোনা জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচিতি তৈরি করেন নীরজ। সেই প্রতিযোগিতায় ২৯.৮৪ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে এশীয় রেকর্ডও গড়েছিলেন। এরপর ২০২৩ সালে হাংঝৌ এশিয়ান প্যারা গেমসে জ্যাভলিন এবং ডিসকাস থ্রো দুই বিভাগেই সোনা জেতেন তিনি। সব মিলিয়ে তাঁর ঝুলিতে ছিল তিনটি এশিয়ান প্যারা গেমসের সোনার পদক। তবে ক্রীড়াজীবনের শেষ পর্বে ডোপিং এজেন্সি তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করে। ফলে চলতি বছর আইচি-নাগোয়া এশিয়ান প্যারা গেমসেও অংশ নিতে পারেননি তিনি। ভারতের প্যারা অ্যাথলেটিক্সের প্রধান কোচ জানান, প্রতিযোগিতায় অংশ নিতে না পারার বিষয়টি নীরজকে মানসিকভাবে প্রভাবিত করে থাকতে পারে। তবে তাঁর মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ ছিল, তা এখনও নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন নজর।

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের