মর্মান্তিক! খেলার ছলেই মাকে গুলি করে মারল ৩ বছরের খুদে

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনাটি যখন ঘটে তখন ওই শিশুটি এবং তার বাবা মা সকলেই একটি গাড়ির মধ্যে ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবার আসল বন্দুক নিয়ে ভয়াবহ খেলায় মেতেছিল ৩ বছরের ছোট্ট খুদে। আর সেই খেলার পরিণতি হিসাবে বেঘোরে প্রাণ গেল মায়ের। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর। জানা যাচ্ছে, ৩ বছরের ওই শিশুটি আসল বন্ধুক নিয়ে খেলতে খলতেই ভুলবসত ট্রিগার টিপে দেয়। আর তাতেই ঘটেছে এই দুর্ঘটনা। ইতিমধ্যেই শিশুটির বাবাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনাটি যখন ঘটে তখন ওই শিশুটি এবং তার বাবা মা সকলেই একটি গাড়ির মধ্যে ছিলেন। গাড়িটি চালাচ্ছিলেন শিশুটির বাবা এবং তাঁর পাশে সামনের সিটে বসেছিলেন তাঁর মা। পিছনের সিটে শিশুটি একা ছিল। তখনই খেলতে খেলতে সে তার বাবার বন্দুকটি হাতে পায় এবং সেটা নিয়েই খেলা শুরু করে। এরপরেই ভুলবশত বন্দুকটি চালিয়ে দেয় সে। তার ছোঁড়া গুলিটি সোজা গিয়ে লাগে তার মায়ের গলার পিছনের দিকে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে শিকাগো হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই দুর্ঘটনায় যিনি প্রাণ হারিয়েছেন তাঁর নাম ডেজাহ বেনেট (২২)। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্টার্ন শহরের শহরতলির ডল্টনে একটি সুপার মার্কেটের পার্কিং লটে। এই ঘটনা প্রসঙ্গে ‘গান সেফটি’ নামের একটি সংস্থা বিবৃতি প্রকাশ কোর জানিয়েছে, ‘প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে শত শত শিশু ক্লোজেটে কিংবা নাইটস্ট্যান্ড ড্রয়ারে, ব্যাকপ্যাক কিংবা পার্সের মধ্যে অরক্ষিত ও লোড করা বন্দুকের খোঁজ পায় এবং তার জেরেই মার্কিন যুক্তরাষ্ট্রে এমন ধরণের দুর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়ছে।’ প্রসঙ্গত এই সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক আইন এবং তার জেরে যারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন তাঁদের নিয়ে কাজ করছেন।

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে