অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, চার চাকা গাড়ি নিয়ে পিছন থেকে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে হাড়হিম ঘটনা

নিউটাউনে ভয়ঙ্কর দুর্ঘটনা। চার চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারল অ্যাপ বাইককে। গুরুতর আহত বাইক চালক এবং মহিলা যাত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিউটাউনে ভয়ঙ্কর দুর্ঘটনা। চার চাকা গাড়ি এসে সজোরে ধাক্কা মারল অ্যাপ বাইককে। গুরুতর আহত বাইক চালক এবং মহিলা যাত্রী। তবে তদন্তে নেমে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এল। সূত্রের খবর, যে চার চাকার গাড়িটি অ্যাপ বাইকটিকে ধাক্কে মারে, সেটি চালাচ্ছিল আহত মহিলার স্বামী। গাড়িতে স্ত্রীকে ফলো করছিল। নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান BG ব্লকের সামনে এসে অ্যাপ বাইককে ধাক্কা মারে বলে অভিযোগ। জানা গিয়েছে, আহত মহিলার নাম সুকৃতি আদিত্য। কেষ্টপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকেন। পেশায় বিউটি পার্লারের কর্মী। এই মুহূর্তে আহত অবস্থায় তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযোগ, গতকাল অ্যাপ বাইক বুক করে গন্তব্যে যাচ্ছিলেন ওই মহিলা। ঠিক সেই সময়েই পিছন থেকে আসা একটি বেপরোয়া চার চাকা গাড়ি সজোরে বাইকটিকে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়ে যান মহিলা, নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালকও রাস্তায় পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, ধাক্কা মারার পর আবারও ফিরে এসেছিল গাড়িটি। চেঁচামেচি ও লোকজনকে জড়ো হতে দেখে ঘাতক গাড়িটি পালিয়ে যায়।

খবর পেয়ে নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং আশঙ্কাজনক অবস্থায় আহত মহিলা ও চালককে উদ্ধার করে এনআরএস হাসপাতালে পাঠায়। তাঁরা ওখানেই এখন চিকিৎসাধীন। তবে অবাক করা বিষয় হল, পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে, আহত মহিলা ও ঘাতক গাড়ির চালক সম্পর্কে স্বামী-স্ত্রী। কিন্তু কেন তিনি স্ত্রীকে খুন করতে চাইলেন, এর নেপথ্যে কোনও পারিবারিক বিবাদ আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। আর ঘাতক গাড়ি ও পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে নিউ টাউন থানার পুলিশ।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা