ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে সাইবার প্রতারণার ঘটনা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে। কখনও পুলিশ বা তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয়ে, আবার কখনও গ্রেফতারির হুমকি দিয়ে সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে বিপুল টাকা। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ  নীল সুপ্রিম কোর্ট। ব্যাঙ্কের নজরদারি বা যাচাই-বাছাইয়ে গাফিলতি প্রমাণিত হলে সাইবার প্রতারণার শিকার গ্রাহককে খোয়া যাওয়া সম্পূর্ণ অর্থ ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। 

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। আদালত স্পষ্ট জানিয়েছে, ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণার ঘটনায় ব্যাঙ্ক কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাব প্রমাণিত হলে ক্ষতিগ্রস্ত গ্রাহককে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ কোনওভাবেই সংশ্লিষ্ট গ্রাহকের অ্যাকাউন্ট থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া অর্থের চেয়ে কম হওয়া চলবে না। ধান বিচারপতির বেঞ্চ পর্যবেক্ষণে বলেছে, ‘ধারাবাহিক ভাবে সংবাদমাধ্যমে খবর প্রচার এবং সচেতনতামূলক প্রচার সত্ত্বেও ডিজিটাল অ্যারেস্টের মতো প্রতারণা ঘটনা ঘটে চলা হতাশাজনক।’

আরও পড়ুন: বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

শুধু ক্ষতিপূরণ দেওয়াই নয়, ভবিষ্যতে এই ধরনের প্রতারণা ঠেকাতে ব্যাঙ্কগুলিকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে আদালত। সন্দেহজনক লেনদেন শনাক্ত করা এবং টাকা স্থানান্তরের আগেই তা আটকে দেওয়ার জন্য কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে। তবে ডিজিটাল প্রতারণা নিয়ে সাধারণ মানুষের সচেতনতার অভাবেও অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতিদের বেঞ্চ। সংবাদমাধ্যমে ধারাবাহিক প্রচার এবং বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগের পরেও কীভাবে মানুষ এই ধরনের ফাঁদে পা দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। ডিজিটাল মাধ্যমে কাউকে গ্রেফতার করার দাবি করা হলে সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে বিচারপতিরা প্রতারণার শিকার ব্যক্তিদের সচেতনতার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। 

পুজোর ফুল তুলতে গিয়ে পা পিছলে ২৩ তলা থেকে নীচে পড়ে মৃত্যু বাবা-ছেলের

ভয়ঙ্কর চুরি, ২০ মিনিটে ৬০,০০০ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিয়েছে হ্যাকাররা

প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস মনীষা ভানওয়ালার

‘দল চাইলে ডায়মন্ড হারবার থেকেই ভোটে দাঁড়াব’, শুভেন্দুর চ্যালেঞ্জ গ্রহণ অভিষেকের

১২ নভেম্বর ৪ রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলবে, দুহাত ভরে আসবে টাকা

উত্তরপ্রদেশ এটিএসের জালে পাকিস্তানি সন্ত্রাসী নেটওয়ার্কের ৪ সদস্য

রবিতে ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ৯ ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ

লাইন মেরামতির জন্য শনি-রবিবার শিয়ালদহ ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন

উত্তরাখণ্ডে ১০ বছরে ১৩ বার ভেঙে পড়েছে হেলিকপ্টার, প্রাণ হারিয়েছেন ২১ জন

‘সাহস থাকলে ডায়মন্ড হারবারে ২০২৯-এ ভোটে লড়ুন,’ অভিষেককে চ্যালেঞ্জ শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের মতো বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও ভোট জালিয়াতির অভিযোগ

ঝগড়ার সময়ে শাশুড়ির নাক কামড়ে ছিঁড়ে নিলেন বৌমা! চাঞ্চল্য

বৃষ্টি থেকে বাঁচতে মাথা গুঁজেছিলেন অস্থায়ী ছাউনিতে, বাজ পড়ে একসঙ্গে প্রাণ গেল ছয়জনের