‘বকেয়া ৯০ হাজার কোটি এনে দিন, সব করে দেব’, শুভেন্দুকে মোক্ষম জবাব চন্দ্রিমার

অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর এমন জবাবকে টেবিল চাপড়ে স্বাগত জানান শাসকদলের বিধায়করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাজেট নিয়ে রাজ্য সরকারকে বিঁধতে গিয়ে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে মোক্ষম জবাব পেলেন বিজেপির পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় বাজেট নিয়ে জবাবি ভাষণে শুভেন্দুকে নিশানা করে তিনি বলেন, ‘বিরোধী দলনেতাকে বলছি, কেন্দ্রের কাছ থেকে আমরা ৯০ হাজার কোটি টাকা পাই। সেই বকেয়া টাকা এনে দিন। ওই টাকা পেলে যা যা করার দাবি করেছেন, তা সবই করে দেব।’ অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর এমন জবাবকে টেবিল চাপড়ে স্বাগত জানান শাসকদলের বিধায়করা।

এদিন বিধানসভায় বাজেট বিতর্কে অংশ নিয়ে নানা বিষয়ে রাজ্য সরকারকে বেঁধেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিদ্যু‍ৎ ও জ্বালানি তেলের দাম অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বেশি বলে অভিযোগ করে বলেন, ‘রাজ্য সরকার যদি পেট্রল-ডিজেলের উপরে ১০ টাকা করে সেস কমায়, তাহলে আমরা সমর্থন জানাব।’

বাজেট বিতর্কের জবাবি ভাষণ দিতে উঠে অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘জিএসটি-সহ সমস্তটা মিলিয়ে কেন্দ্রের থেকে রাজ্য এখনও ৯০ হাজার কোটি টাকা পাবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার সেই আকা আটকে রেখেছে। এই টাকা দিলে যা যা বললেন, দাবি করলেন, সব করে দেব।’ বিরোধী দলের বিধায়করা বাজেটে উত্তরবঙ্গকে বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন, সেই অভিযোগ খারিজ করে দিয়ে অর্থ দফতরের সদ্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের বিধায়করা বলছেন উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে না। উত্তরবঙ্গ উন্নয়নের দফতরের বরাদ্দ হয়েছে ৭৯৭.৪২ কোটি টাকা। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের কাজ হচ্ছে। ৫১৮.২৯ কোটি টাকা খরচ হচ্ছে মালদা, কোচবিহার।  কোচবিহার, রায়গঞ্জ মেডিকেল কলেজের অনেক কাজ হচ্ছে। উত্তরবঙ্গের জন্য ক্যান্সার হাব তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দফতর থেকে টাকা উত্তরবঙ্গ উন্নয়নের জন্য ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের জন্য বরাদ্দ বাজেটের এক টাকাও নেওয়া হচ্ছে না।’

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল