রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

Share:

নিজস্ব প্রতিনিধি:  ঘুরতে চলেছে ভাগ্যের চাকা। দীর্ঘদিনের আর্থিক সমস্যার সমাধান হবে। তিন রাশির জাতকরা ভাসতে চলেছে টাকার জোয়ারে। কর্মক্ষেত্রে মিলতে পারে নতুন সুযোগ, ব্যবসাতেও বাড়তে পারে লাভের সম্ভাবনা। জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ শনিবার (৩১ অক্টোবর) রাশি পরিবর্তন করছেন দেবগুরু বৃহস্পতি। আর এই গোচরের প্রভাবেই বিশেষভাবে লাভবান হতে পারেন তিন রাশির জাতক-জাতিকারা।

৩১ অক্টোবর সিংহ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি 

বৈদিক জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। জ্ঞান, শিক্ষা, অর্থ, সৌভাগ্য, সমৃদ্ধি, বিবাহ ও সন্তানের কারক গ্রহ হিসেবে পরিচিত বৃহস্পতি। ৩১ অক্টোবর কর্কট রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবেন তিনি। এরপর ১৩ ডিসেম্বর সিংহ রাশিতেই বক্রী হবেন বৃহস্পতি। তারপর ২০২৭ সালের ২৫ জানুয়ারি বক্রী অবস্থাতেই ফের কর্কট রাশিতে ফিরে আসবেন। ফলে অক্টোবরের শেষ থেকে জানুয়ারি পর্যন্ত সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।  জ্যোতিষীয় গণনা অনুযায়ী,  ২০২৭ সালের জানুয়ারি পর্যন্ত  মেষ, কর্কট ও ধনু রাশির জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।  

মেষ রাশি 

বৃহস্পতির এই গোচর মেষ রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে। যাঁরা চাকরি করেন, তাঁরা কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পেতে পারেন। নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে। কর্মজীবনে উন্নতির নতুন পথ খুলতে পারে।

কর্কট রাশি 

কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি কিংবা ব্যবসায় এতদিনের পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেও সফল হবেন। দীর্ঘদিন ধরে যাঁরা আর্থিক সমস্যায় ভুগছেন, তাঁরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার নতুন পথ খুঁজে পেতে পারেন।

ধনু রাশি 

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য বৃহস্পতির গোচর শিক্ষা, কেরিয়ার ও সৌভাগ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা  পরিশ্রমের ফল পাবেন । সঠিক পরিকল্পনা ও প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা  রয়েছে। 

 

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

গদি টলমল! তার মধ্যেই দীর্ঘদিনের বান্ধবীকে বিয়ে করলেন ওমর আবদুল্লা

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা