পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

Share:

নিজস্ব প্রতিনিধি: সহজ গোলের সুযোগ নষ্ট করার মারণ রোগ থেকে মুক্ত হতে পারল না মোহনবাগানের খেলোয়াড়রা। শনিবার (৩১ অক্টোবর) যুবভারতী ক্রীড়াঙ্গনে পঞ্জাব এফসি-কে গোলের মালা পরানোর সুযোগ এসেছিল। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেই সন্তুষ্ট থাকতে হয় সবুজ মেরুন ব্রিগেডকে। দলের হয়ে গোল করেছেন লিয়েন লি আরউইন ও দেজান দ্রাজিচ। পঞ্জাব এফসির হয়ে একমাত্র গোলটি করেছেন আলফ্রেড প্লানাস। এদিন জয়ের ফলে আইএসএলের লিগ টেবিলে শীর্ষে চলে গেল মোহনবাগান।

এদিন ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে মোহনবাগান। খেলা বয়স তখন মেরেকেটে দু’মিনিট। সব দর্শক ঠিকমতো আসনে বসতেও পারেননি। সানথোই সিংহের থ্রো থেকে একাই মোহনবাগানের তিন-চার জনকে কাটিয়ে নিয়ে গিয়ে গোল করেন পঞ্জাবের আলফ্রেড প্লানাস। ওই গোল হজমের পরে তেড়েফুঁড়ে ঝাঁপায় পানাজিয়োটিস দিমপেরিসের শিষ্যরা। তিন মিনিট পর দূরপাল্লার শটে সামির জেলকোভিচ গোল করার চেষ্টা করলেও সফল হননি। দু’মিনিট পর কিপগেনের শট বাঁচিয়ে নিশ্চিত পতন রোখেন  বাগান গোলরক্ষক বিশাল কায়েথ। পঞ্জাবের খেলোয়াড়দের বারবার  প্রতিআক্রমণ মোহনবাগানের রক্ষণভাগের খেলোয়াড়দের তটস্থ করে রেখেছিল। ১৬ মিনিটে ফ্রিকিক থেকে লি আরউইনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বাগান সমর্থকদের। ১৭ মিনিটে সামির বাড়ানো বল থেকে নিখুঁত শটে গোল করেন আরউইন। প্রথমার্ধের শেষের দিকে ৪১ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান বাড়ান দেজান দ্রাজিচ। তাঁর দূরপাল্লার শট পঞ্জাবের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলায়। বলের নাগাল পাননি গোলকিপার। ২-১ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আগ্রাসী মেজাজেই খেলতে শুরু করে দুই দলের খেলোয়াড়রা। পরস্পরের রক্ষণ ভাগের খেলোয়াড়দের পরীক্ষা নিয়েছে। মেসি বৌলি, করিশ সরাম একের পর এক শট মারেন। পঞ্জাবের রাফায়েল মেসি বৌলির শট গোলে ঢুকলেও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। এ দিন মোহনবাগানের লি আরউইন, লিস্টন কোলাসো, মনবীর সিংহেরা একের পর এক গোলের সুযোগ মিস করেছেন। শেষ লগ্নে প্লানাসের একটি শট অবিশ্বাস্য দক্ষতায় বাঁচিয়ে দলকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচান বিশাল। ওই গোল হয়ে গেলে পয়েন্ট খুঁইয়ে মাঠ ছাড়তে হতো সবুজ মেরুন ব্রিগেডকে।

 

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা