দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীপাবলি মানেই আলোর উৎসব। ঘরের কোণে কোণে প্রদীপের আলো, রঙিন আলপনা আর বাহারি সাজসজ্জায় সেজে ওঠে বাড়ি। উৎসবের আমেজ বাড়াতে অনেকেই বাজার থেকে কিনে আনেন রকমারি ডিজাইনার প্রদীপ। কিন্তু সুন্দর করে ঘর সাজাতে গেলেই যে প্রচুর টাকা খরচ করতে হবে, এমনটা নয়। বরং রান্নাঘরে থাকা সামান্য ময়দা দিয়েই বাড়িতে তৈরি করে ফেলতে পারেন ডিজাইনার প্রদীপ। গোলাপ, শঙ্খ থেকে শুরু করে ফুল কিংবা পাতার নকশা নিজের পছন্দমতো তৈরি করা যাবে নানা ধরনের প্রদীপ। খরচও হবে অনেক কম। কী ভাবে বানাবেন এই বিশেষ প্রদীপ? রইল সহজ পদ্ধতি।

রঙিন ময়দার মণ্ড তৈরি করুন

প্রথমে একটি বড় পাত্রে প্রয়োজনমতো ময়দা নিয়ে নিন। এবার আলাদা আলাদা পাত্রে ময়দা ভাগ করে তাতে পছন্দমতো রঙ মিশিয়ে মেখে নিন। লাল, গোলাপি, হলুদ, নীল কিংবা সবুজ বিভিন্ন রঙ ব্যবহার করতে পারেন। চাইলে প্রাকৃতিক ফুড কালারও ব্যবহার করা যায়। তবে একটি বিষয় মাথায় রাখবেন, ময়দার মণ্ড যেন বেশ শক্ত হয়। মণ্ড নরম হলে প্রদীপের আকার নষ্ট হয়ে যেতে পারে।

পছন্দমতো নকশা তৈরি করুন

এবার ময়দার মণ্ড দিয়ে তৈরি করুন বিভিন্ন নকশার প্রদীপ।

গোলাপ ফুলের প্রদীপ: লাল রঙের ময়দা দিয়ে প্রথমে তিনটি ছোট লেচি তৈরি করুন। সেগুলিকে মাঝখান থেকে কেটে পাশাপাশি সাজিয়ে নিন। এরপর একটির সঙ্গে অন্যটির কিনারা জুড়ে গোল করে পেঁচিয়ে নিন। সবশেষে বাইরের দিকের অংশ একটু খুলে দিলেই তৈরি হয়ে যাবে গোলাপ ফুলের মতো সুন্দর প্রদীপ।

শঙ্খের নকশার প্রদীপ: সাদা অথবা হলুদ রঙের ময়দা নিয়ে মাঝারি আকারে বেলে নিন। এবার সেটিকে চারটি সমান ভাগে কেটে প্রতিটি অংশের কিনারা পরস্পরের সঙ্গে জুড়ে একটির উপর আরেকটি সাজিয়ে দিন। মাঝখানে একটি সরু কাঠি দিয়ে হালকা দাগ কেটে কোণাগুলি নীচের দিকে ভাঁজ করে দিলেই তৈরি হবে শঙ্খের নকশা। এ ছাড়াও ফুল, তারা কিংবা পাতার মতো নকশা তৈরি করতে চাইলে ব্যবহার করতে পারেন বিভিন্ন আকারের মোল্ড।

প্রদীপ তৈরি হয়ে গেলেই তাতে তেল ঢেলে ব্যবহার করবেন না। বরং ব্যবহারের অন্তত এক-দু’দিন আগে তৈরি করে রাখুন। প্রথমে পাখার নীচে প্রদীপগুলি শুকিয়ে নিন। এরপর ২৪ থেকে ৪৮ ঘণ্টা রোদে রাখুন। এতে ময়দার তৈরি প্রদীপগুলি শক্ত ও মজবুত হবে। ভাল করে না শুকোলে তেল দেওয়ার পর প্রদীপের আকার নষ্ট হয়ে যেতে পারে। প্রদীপগুলি সম্পূর্ণ শুকিয়ে গেলে শুরু করুন সাজানোর কাজ। পছন্দমতো ছোট ছোট স্টোন, রঙিন পুঁতি কিংবা আয়না লাগিয়ে দিতে পারেন। নিজের সৃজনশীলতা কাজে লাগিয়ে তৈরি করে ফেলুন একেবারে অন্যরকম ডিজাইনার প্রদীপ।

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২