সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিন সকালে জলখাবারে ডিমের অমলেট খেতে খেতে একঘেয়েমি লাগছে? তা হলে স্বাদবদল করতে বানিয়ে ফেলতে পারেন বেকড অমলেট। বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভিতরে নরম, তুলতুলে এই অমলেট খেতে যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও বেশ সহজ। ডিম, দুধ, চিজ আর কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু রেসিপি । ব্রেকফাস্ট কিংবা বিকেলের স্ন্যাকস দু’বেলার জন্যই দারুণ এই রেসিপি। কীভাবে বানাবেন? রইল সম্পূর্ণ রেসিপি।  

উপকরণ

ডিম-৪টি

চিকেনের ছোট ছোট টুকরো -আধ কাপ

দুধ-১/৪ কাপ

টক দই-২ টেবিল চামচ

পেঁয়াজ কুচি-১/৪ কাপ

ক্যাপসিকাম কুচি-১/৪ কাপ

চিজ- দুটি ছোট কিউব

মাখন- ২ টেবিল চামচ

নুন-স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো-  ১ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমেই ওভেন ১৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিট করে নিন। এ বার একটি বড় পাত্রে ৪টি ডিম ভেঙে নিন। তার মধ্যে দুধ, টক দই, স্বাদমতো নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। মিশ্রণটি ফেনার মতো হওয়া পর্যন্ত ফেটাতে হবে। এতে অমলেট নরম ও তুলতুলে হবে। এবার ডিমের মিশ্রণের মধ্যে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেনের ছোট ছোট টুকরো  এবং একটি চিজ কিউব দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার একটি বেকিং ট্রের মধ্যে  ভাল করে মাখন মাখিয়ে নিন। এতে অমলেট ডিশের গায়ে আটকে যাবে না। এরপর তৈরি করে রাখা ডিমের মিশ্রণটি বেকিং  ট্রেতে ঢেলে দিন। তারপর  প্রিহিট করা ওভেনে বেকিং ডিশটি বসিয়ে ২৫-৩০ মিনিট বেক করুন। অমলেট ভালভাবে জমে গেলে উপর থেকে  বাকি চিজ গ্রেট  করে  ছড়িয়ে দিন। এরপর আরও ২ মিনিট ওভেনে রেখে দিন, যাতে চিজ গলে সুন্দর একটি স্তর তৈরি হয়।  বেকিং শেষ হলে ওভেন থেকে ডিশটি সাবধানে বের করে ছোট ছোট টুকরো করে কেটে নিন।  ব্যস, তৈরি সুস্বাদু চিজি বেকড অমলেট। টম্যাটো সস কিংবা পছন্দের কোনও ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন। এই রান্না মুহূর্তেই মন জয় করে নেবে সবার। 

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

চোর সেজে বিশ্বকাপ হাতে হাজির মেসি-ভক্ত, ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় তুমুল হইচই

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২