হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মা অন্ত প্রাণ ছেলে। কথাতেই রয়েছে। মায়ের জন্য ছেলেরা সবকিছুই করতে পারে। আবার ছেলের জন্য মা সব প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করতে পারে। কিন্তু বর্তমানে মা ও ছেলের সম্পর্কে কেমন যেন ভাটা পড়ে যাচ্ছে। চারিদিকে তাকালে কুলাঙ্গার ছেলেদের আচরণ দেখা যায়। নয়তো মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে নয় মারধরে অভিযুক্ত ছেলে। তার মাঝেই এক মন ভাল করা দৃশ্য দেখে মুগ্ধ নেটনাগরিকরা।

হাসপাতালের বিছানায় রোগের সঙ্গে পাঞ্জা লড়ছেন মা। পাশে বসে মায়ের মন ভাল করতে বাঁশির সুরে ঝড় তুলেছে ছেলে। তাও আবার তিনি কোনও সাধারণ ছেলে নন, খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী। মায়ের অসুস্থতায় পাশে থেকে বাঁশি বাজিয়ে তাঁকে সুস্থ করতে চাইছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ছেলে। ঘটনাটি ঝাড়খণ্ডের জামশেদপুরের। সেখানকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডার মা সাইরা মুন্ডা। কঠিন রোগে আক্রান্ত তিনি। চলছে চিকিৎসা। এরই মাঝে মাকে সুস্থ করতে ও তার মনোবল বৃদ্ধি করতে বাঁশি বাজালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মায়ের বিষয়টাই আলাদা। তার কাছেই সবাই সন্তান, সে ছেলে মুখ্যমন্ত্রী হোন বা প্রধানমন্ত্রী। সেটাই বোধহয় বুঝিয়ে দিলেন খোদ অর্জুনবাবু।

আরও পডুন: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

মায়ের জন্য বাঁশি বাজানোর ভিডিওটি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালে চিকিৎসাধীন মা সাইরা মুন্ডার পাশে বসে অর্জুনবাবু বাঁশিতে একটি স্নিগ্ধ সুর বাজাচ্ছেন। সুরের মূর্ছনায় পুরো কক্ষটি ভরে উঠেছে, তাঁর মা মনোযোগ দিয়ে তা শুনছেন এবং এক পর্যায়ে মৃদু হেসে ফেলেন। এরপর তিনি নিজের হাত তুলে ছেলেকে আশীর্বাদ করেন। যা মুহূর্তটিকে আরও বিশেষ করে তোলে।

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর