পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় পালাবদলের পর বিগত সরকার অর্থাৎ তৃণমূল আমলের সবকিছুতেই বদল আনা হয়েছে। সেটা সরকারি প্রকল্পের নাম হোক, বিশ্ব বাংলা লোগো কিংবা রাস্তার নামের পরিবর্তন এই ছয় মাসে করেছে বিজেপি সরকার। এবার সরকারি জায়গা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম মুছে দেওয়া হল। আজ, রবিবার নন্দনে ছিল ৩২ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো প্রকাশের অনুষ্ঠান। সেই অনুষ্ঠান শেষেই দেখা যায় নন্দন চত্বরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলক ছিল সেটিতে সাদা প্রলেপ লাগিয়ে দেওয়া হয়েছে। তার পাশে রয়েছে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলকটি। তাতে জ্বলজ্বল করছে রাজ্যের প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর নাম। কিন্তু তার পাশেই থাকা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের ফলকে পড়েছে সাদা প্রলেপ। কিন্তু কেন এই পদক্ষেপ? সেই বিষয়ে অবশ্য নির্দিষ্ট করে কিছুই জানানো হয়নি রাজ্য সরকারের তরফে।

১৯৮০ সালে নন্দনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং ১৯৮৫ সালে সেটি উদ্বোধন করেছিলেন অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায়। পরবর্তীকালে রাজ্য ক্ষমতার পরিবর্তনের পর নন্দনের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, নবীকরণ এবং নতুন প্রদর্শনী কক্ষের উদ্বোধনের স্মারক হিসেবে সেখানে যুক্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত বেশ কিছু ফলক। সেগুলিই এদিন থেকে মুছে বা খুলে দেওয়ার কাজ শুরু করেছে নন্দন কর্তৃপক্ষ। এই বিষয়ে রাজ্যের সংস্কৃতি দফতরের উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানান, ‘নতুন কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। হয়তো অন্য কারোর নাম বসবে। কিছু একটা পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে।’

আরও পডুন: ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

কটাক্ষের সুরে আবার শিবপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ বলেছেন, ‘দেখুন মমতার নাম আর কেউ দেখতে চাইছে না। সাধারণ দর্শকরাই সেই নাম তুলে দিতে বলছিলেন। তাই হয়তো তুলে দেওয়া হয়েছে। যদিও পুরো বিষয়টি প্রশাসনিক স্তরে, আমি বিস্তারিত কিছু জানি না।’

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

খ্যাতির লোভে অর্শদীপের সঙ্গে ‘ডেট’, ট্রোলারদের তুলোধনা ক্রিকেটারের প্রেমিকার, কী বললেন?

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা