‘রূপশ্রী’ প্রকল্পে বাড়ল বার্ষিক আয়ের উর্ধ্বসীমা

'রূপশ্রী' প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের সীমা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। জানালেন মন্ত্রী শশী পাঁজা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের বিয়ে দিতে গিয়ে অর্থের যোগান নিয়ে কমবেশি সব বাবা-মাই হিমসিম খান। এমন অনেক পরিবার আছে যেখানে বাড়ির মেয়ের বিয়ে আটকে যায় সামান্য কিছু টাকার জন্য। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারগুলিতে এই ঘটনা সব থেকে বেশি ঘটতে দেখা যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এই সমস্যা খুব ভালভাবেই জানেন। তাই তাঁর হাত ধরেই বাংলায় চালু হয়েছে ‘রূপশ্রী’(Ruposree Prokolpo) প্রকল্প। সেই প্রকল্পের জেরে আবেদনকারী পরিবারের মেয়ে বিয়ের সময় রাজ্য সরকারের কাছ থেকে এককালীন ২৫ হাজার টাকা পায়। সেই টাকা বিয়েতেই খরচ করতে হয়। বিয়ের ২ মাস আগে সেই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হয়। এতদিন যে সব পরিবারের বার্ষিক আয়(Annual Income) ১ লক্ষ কুড়ি হাজার টাকা বা মাসিক ১০ হাজার টাকার মধ্যে থাকত কেবলমাত্র সেই সব পরিবারের মেয়েরাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারত। কিন্তু এবার সেই আয়ের সীমা বাড়িয়ে বার্ষিক দেড় লক্ষ টাকা করা হয়েছে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই কথা জানিয়েছেন রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রকের মন্ত্রী শশী পাঁজা(Sashi Panja)।

এদিন শশীদেবী জানান, ২০১৮-১৯ অর্থবর্ষে প্রথম ‘রূপশ্রী’ প্রকল্পটি চালু করে রাজ্য সরকার। গত অর্থবর্ষে ৩ লক্ষ ১৩ হাজার ৭১৫ জন ‘রূপশ্রী’ প্রকল্পের সুবিধা পেয়েছেন। আরও বেশিসংখ্যক মেয়েদের ‘রূপশ্রী’ প্রকল্পের আওতায় আনতে আবেদনকারীর পরিবারের বার্ষিক আয়ের উর্ধ্বসীমা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। তাতে আরও বেশি সংখ্যক মেয়ের পরিবারেরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। সন্দেহ নেই মুখ্যমন্ত্রীর হাত ধরে রাজ্যে চালু হওয়া এই প্রকল্প খুবই জনপ্রিয়তা পেয়েছে নিম্নবিত্ত পরিবারের মধ্যে। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরা এই প্রকল্পের সুবিধা এতদিন নিতে পারছিল না আয়ের উর্ধ্বসীমা ১ লক্ষ ২০ হাজার টাকায় আটকে থাকার জন্য। কিন্তু এবার থেকে আরও ৩০ হাজার টাকা উর্ধ্বসীমায় যোগ হওয়ায় নিম্নবিত্ত ছাড়িয়ে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও আবেদন করতে পারবে ‘রূপশ্রী’ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য।

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

গেমারদের জন্য বড় চমক! বাজারে এসে গেল Infinix GT 50 Pro

ল্যান্ডফলের পর ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওডিশায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

১ মিটার উঁচু থেকে পড়লেও ভাঙবে না, এসে গেল ১০,০০০ mAh battery-র Vivo Y600

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক